Rath Yatra 2025 | মহাসমারোহে পালিত হচ্ছে উলটো রথ, জনসমুদ্র পুরীতে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ উলটো রথ (Rath Yatra 2025)। এক সপ্তাহ মাসির বাড়িতে কাটিয়ে দুই ভাই-বোনকে সঙ্গে করে নিজের মন্দিরে ফিরলেন জগন্নাথ দেব। সেই উপলক্ষ্যে শনিবার সকাল থেকে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির। দেশ-বিদেশ থেকে আসা ভক্তদের ভিড়ে জনসমুদ্র পুরীতে।

আজ মাসির বাড়ি থেকে জগন্নাথদেবের পুনর্যাত্রা করার দিন ৷ মহাসমারোহে এক সপ্তাহ পর মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরবেন তিনি। গুন্ডিচা মন্দির থেকে তিন ভাইবোনের রথ আসবে পুরীর মূল জগন্নাথ মন্দিরে৷ সকাল থেকেই শুরু হয়েছে ব্যস্ততা৷ এদিকে উলটো রথকে কেন্দ্র করে জনসমাগম পুরীতে। ভক্তরা হাজির হয়েছেন দেশ-বিদেশের নানান প্রান্ত। এত ভিড়ে যাতে কোনওরকম বিশৃঙ্খলা না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন৷ ভিড়ের ওপর নজর রাখছে এআই। অন্যদিকে, মৌসুমী বায়ুর অতিসক্রিয়তায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরীতে৷ সেসব উপেক্ষা করেই মহাপ্রভুকে দেখার জন্য ভক্তদের ভিড়ে ঠাসা মন্দির চত্বর।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RG Kar case | আরজি কর কাণ্ডে নয়া মোড়! নির্মল ঘোষসহ ৩ জনের গ্রেপ্তারের দাবিতে আদালতের দ্বারস্থ অভয়ার মা, ৫ জুন পরবর্তী শুনানি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই...

Summer Vacation | রাজ্যে তীব্র দাবদাহের জের! বাড়ল গরমের ছুটি, ১ জুনের আগে খুলছে না স্কুল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গ জুড়ে চলা তীব্র গরম...

Annapurna Bhandar | ১ জুন থেকে শুরু অন্নপূর্ণা ভাণ্ডার, কারা পাবেন সুবিধে? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা।...

CM Thalapathy Vijay | রাজনৈতিক চাপে পিছুটান! জ্যোতিষীকে ওএসডি পদ থেকে সরালেন মুখ্যমন্ত্রী বিজয়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথগ্রহণের কয়েক দিনের মধ্যেই বড়সড়...