গরমে কফি শপে যেতে নারাজ? বাড়িতেই বানিয়ে ফেলুন কোল্ড কফি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কফি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। বাড়ি হোক বা কফি শপ, প্রত্যেক জায়গাতেই কফিতে একটু চুমুক দিতে পারলে মন্দ হয় না। এদিকে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, তাতে গরম কফি খাওয়াটা ভীষণ কষ্টকর। সেক্ষেত্রে কোল্ড কফি খাওয়া যেতেই পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে বেশ মনোরম আবহাওয়া তাতে উষ্ণ কফি হলে মন্দ হয় না। তবে দুক্ষেত্রেই কোল্ড কফিটা বেশ জমবে। এই কোল্ড কফির জন্য বাইরে না গিয়ে বাড়িতে চটজলদি বানিয়ে ফেলতে পারেন।

দুইজনের মাপে কোল্ড কফি বানাতে কী কী লাগবে?

দেড় চামচ কফি, আধ কাপ জল, ৪ টেবিল চামচ চিনি, আড়াই কাপ দুধ, ভ্যানিলা আইসক্রিম ৬ কাপ, ৪-৫টি চৌকো আকারের বরফ

প্রণালী:

কাপে ঈষদুষ্ণ জল নিয়ে তাতে দেড় চামচ কফি ভালো মতো গুলে নিন। এরপর মিক্সিতে কফি আর চিনি দিয়ে ঘুরিয়ে নিন। তারপর বরফকুচি, আইসক্রিম, আড়াই কাপ দুধ ঢেলে আবারও একবার ঘুরিয়ে নিন। ফেনা ফেনা হলে গ্লাসে ঢেলে নিন। উপরে এক স্কুপ করে আইসক্রিম দিয়ে পরিবেশন করুন কোল্ড কফি। এভাবে বাড়িতে অতিথি এলে খুব সহজেই কোল্ড কফি বানিয়ে পরিবেশন করতে পারবেন।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | একঘেয়ে পদ ছেড়ে এবার পাতে পড়ুক ‘বাহারি বেগুন’, রইল সহজ রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডাল, ভাতের সঙ্গে মুচমুচে বেগুন...

Recipe | ঘরোয়া ক্লাসিক থেকে মশলাদার নারকেল! সেরা স্বাদের ঝালমুড়ি তৈরির গোপন টিপস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিকেলের আড্ডা হোক বা ঘরোয়া...

Recipe | বিকেলের আড্ডায় জমজমাট মুখরোচক মুচমুচে ঢ্যাঁড়স ভাজা! রইল চটজলদি রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চায়ের সঙ্গেই টা হোক কিংবা...

Recipe | আম-চিকেনের যুগলবন্দি! গরমে শরীর ঠান্ডা রাখতে ট্রাই করুন ‘ম্যাঙ্গো চিকেন স্যালাড’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গের প্যাচপ্যাচে গরমে নাজেহাল জনজীবন।...