আম খেতে খেতে একঘেয়ে হয়ে গেছেন? চটপট বানিয়ে ফেলুন ম্যাঙ্গো সালসা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরম পড়তেই আমের বাজার রমরমা। পাকা, কাঁচা সবরকমের আম দিয়েই নানান খাবার বানানো যায়। কাঁচা আমের পানা, পাকা আম দিয়ে শেক, আরও অনেক কিছু। কিন্তু এইসব জিনিস খেতে অনেক সময় একঘেয়ে মনে হয়। তাই পাকা আম দিয়ে নতুনত্ব কিছু বানিয়ে নেওয়াই যায়। চলুন তবে জেনে নেওয়া যাক ম্যাঙ্গো সালসার রেসিপি।

টক-মিষ্টি-ঝাল এই রেসিপি তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে…

৩টি পাকা আম, ১টি বেল পেপার, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, লেবুর রস, স্বাদ মতো নুন, চাটমশলা

প্রণালী:

একটি বড় পাত্রে প্রত্যেকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর তার মধ্যে লেবুর রস, স্বাদ মতো নুন ও চাটমশলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিন। মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। ২-৩ ঘণ্টা পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ম্যাঙ্গো সালসা।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

More like this
Related

Lifestyle | রান্নাঘরে সময় ও গ্যাস বাঁচানোর ৫টি স্মার্ট কৌশল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংসারের খরচ সামলানো এবং রান্নাঘরের...

Life style | শীতের রোদ আর ঘরোয়া আড্ডা! যান্ত্রিক জীবন সরিয়ে একটুখানি নিজের জন্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইঁদুর দৌড়ের এই ব্যস্ত জীবনে...

Recipe | শীতের দুপুরে রাজকীয় স্বাদ! পাতে পড়ুক শাহী ফুলকপির রোস্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  শীতের বাজারে এখন টাটকা ফুলকপির...

Lifestyle | এক চিমটি প্রশান্তি! যান্ত্রিক জীবনেও থাকুক আনন্দের স্পন্দন

উত্তরবঙ্গ সংবাদ দিজিটাল ডেস্ক:  প্রতিদিন সকালে অ্যালার্মের শব্দে ঘুম...