Mal Bazar | ঝোপ থেকে বিজেপির পঞ্চায়েত সদস্যের মায়ের দেহ উদ্ধার, খুনের অভিযোগ

শেষ আপডেট:

মালবাজার: মাল (Mal Bazar) ব্লকের নেওরা রেল স্টেশনের কাছে ঝোপ থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম গোলাপী রায় (৪৮)। বাড়ি নেওরা বস্তি এলাকায়। মহিলার মেজ ছেলে নেওরা গ্রাম পঞ্চায়েত সদস্য। বিগত পঞ্চায়েত ভোটে বিজেপির (BJP) টিকিটের জয়ী হয়েছেন বিশাল রায়।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে শৌচকর্মের জন্য বাড়ি থেকে বের হন ওই মহিলা। তারপর আর বাড়িতে ফেরেননি তিনি। বাড়ির সদস্যরা খোঁজাখুঁজির পর নেওরা রেল স্টেশনের কাছে ঝোপে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে দেখতে পান। মহিলার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। খবর পেয়ে মালবাজার থানার পুলিশ (Mal Bazar Police Station) ঘটনাস্থলে পৌঁছায়। তাঁকে উদ্ধার করে মালবাজার সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে এই ঘটনায় মৃতার বড় ছেলে অমৃত রায় মালবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। ভরদুপুরে ঘটা এমন ঘটনায় কোনও রাজনৈতিক প্রতিহিংসা লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Elephant Attack | প্রাতর্ভ্রমণে বেরিয়ে ফেরা হল না বাড়ি! চা বাগানে হাতির হানায় মৃত্যু বৃদ্ধের

ফালাকাটা: ফের হাতির হানায় প্রাণ হারালেন এক বৃদ্ধ (Elephant...

Road Accident | ময়নাগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, স্কুল যাওয়ার পথে টোটো উল্টে মৃত্যু খুদে ছাত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার সকালে ময়নাগুড়ির জল্পেশ মোড়...

CM Shuvendu Adhikari | মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার দুর্গাপুরে শুভেন্দু অধিকারী, সৃজনী প্রেক্ষাগৃহে আজ উচ্চপর্যায়ের বৈঠক

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর...

Robot Revolution In China | প্রযুক্তির চরম বিস্ময়! ৩ বছরেই তৈরি বিশ্বের সবচেয়ে বড় স্টেশন, নেপথ্যে এআই ও রোবটিক্স

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন এখন...