বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Malbazar BLO Death | বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার, এসআইআর সংক্রান্ত কাজের চাপে ‘আত্মঘাতী’, অভিযোগ পরিবারের

শেষ আপডেট:

মালবাজার : বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) আবহে এক মহিলা বিএলও (বুথ লেভেল অফিসার)-র ঝুলন্ত দেহ উদ্ধার হল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালবাজার থানার রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্লেনকো চা বাগানে। মৃতের নাম শান্তিমুনি এক্কা (৪৮)। পরিবারের দাবি, এসআইআর সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপে আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এবিষয়ে বিডিও রশ্মীদীপ্তি বিশ্বাসকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য মেলেনি। তবে ব্লক প্রশাসনের কর্তারা মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শান্তিমুনি অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। তাঁকে বিএলও-র দায়িত্ব দেওয়া হয়েছিল। বুধবার সকালে বাড়ির উঠোন থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতের স্বামী সুখু এক্কা জানিয়েছেন, শান্তিমুনি হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছেন। সেকারণে তিনি বাংলা লিখতে না পড়তে জানতেন না। প্রায় প্রতিদিন কাজের চাপে নাজেহাল হয়ে ফিরতেন তিনি। সম্প্রতি চাপ এতটা বেড়ে গিয়েছিল যে বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়তেন। পরিবারের অভিযোগ, শান্তিমুনি বেশ কয়েকবার মালের জয়েন্ট বিডিও-র কাছে বিএলও পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। কিন্তু তাঁর আবেদন গ্রহণ করা হয়নি।

ঘটনার খবর পেয়ে এদিন সকালে মৃতার বাড়িতে আসেন মালের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলু চিকবড়াইক। তিনি বলেন, ‘এসআইআর আতঙ্কে অনেক ভোটারের আত্মঘাতী হওয়ার খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যে। এবার কাজের চাপে একজন বিএলও প্রাণ হারালেন। এর দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Falakata Municipality | বড়দিনে ‘বড়’ উপহার ফালাকাটার, সাড়ে ১০ কোটিতে ২১৩টি কাজ পুরসভার

ভাস্কর শর্মা, ফালাকাটা: ফালাকাটার নাগরিকদের বড়দিনের উপহার দিল পুরসভা।...

Deshbandhu Para Shris Ch. Primary School | পড়ুয়া মাত্র ১৭, ধুঁকছে শ্রীশ চন্দ্র প্রাথমিক স্কুল

ভাস্কর শর্মা, ফালাকাটা: প্রতিষ্ঠার পর কেটে গিয়েছে ৫৩ বছর।...

Tufanganj hospital | রোগীর পাশে কুকুর-বিড়াল, উদাসীনতার ছবি তুফানগঞ্জ হাসপাতালে

বাবাই দাস, তুফানগঞ্জ: রোগীর বেডের নীচে তিড়িংবিড়িং করে ঘুরে...

Trump Modi Talk | পুতিন ফিরতেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদির! বাণিজ্য, প্রতিরক্ষা নিয়ে আলোচনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরের ১...