Malda brown sugar seized | বিহারে পাচারের পরিকল্পনা, ফরাক্কা স্টেশনে ৪০৩ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মাদক বিক্রেতা

শেষ আপডেট:

মালদা: ৪০৩ গ্রাম ব্রাউন সুগার সহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মালদা টাউন জিআরপি থানার পুলিশ। সোমবার রাতে ফরাক্কা রেলওয়ে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় ধৃতের হেপাজতে থাকা একটি ব্যাগে তল্লাশি চালায় জিআরপি কর্মীরা। সেই ব্যাগ থেকে উদ্ধার হয় ৪০৩ গ্রাম ব্রাউন সুগার। ধৃতের নাম শাহজাহান শেখ(৩০)। বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিআরপি থানার পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগার ভাগলপুরে পাচারের পরিকল্পনা ছিল শাহজাহানের। সেখানে যাওয়ার উদ্দেশেই ফরাক্কা রেলওয়ে স্টেশনে এসেছিল ট্রেন ধরতে। মঙ্গলবার ধৃতকে পুলিশ ৭ দিনের হেপাজতে চেয়ে বহরমপুর আদালতে পেশ করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারদর প্রায় এক কোটি টাকা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari | এবার জিটিএ দুর্নীতির হিসেব-নিকেশ! উত্তরকন্যা থেকে বড় বার্তা শুভেন্দুর  

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের প্রশাসনিক সংস্কৃতিতে এক বড়সড় পরিবর্তনের বার্তা দিলেন...

Gangarampur Arms Recovery | গঙ্গারামপুরে তৃণমূল কর্মীর বাড়িতে পুলিশের হানা, উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি

গঙ্গারামপুর: রাজ্যে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়েও জেলাগুলিতে অবৈধ অস্ত্র...

Alipurduar | ডুয়ার্সকন্যায় ঢাকা পড়ল মমতার কবিতা! রাজ্যের পটপরিবর্তনে চরম ধন্দে আলিপুরদুয়ারের জেলা প্রশাসন

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: রাজ্যে পালাবদলের আঁচ লেগেছে অন্যান্য ক্ষেত্রেও।...

Train Cancelled | ১০ দিনের জন্য বন্ধ শিলিগুড়ি-মালদা কোর্ট ডেমু, আরও ট্রেন বাতিলের আশঙ্কা!

সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: একেই কর্মীসংকট, তার মধ্যে দিনের পর...