রবিবার, ৮ মার্চ, ২০২৬

Malda | মালদা জেলা পরিষদ ভবনে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি

শেষ আপডেট:

মালদা : মালদা জেলা পরিষদ ভবনে আগুন। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ভবনের চার তলায় আগুন ও ধোঁয়া দেখতে পান আশপাশের লোকজন। খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। এরপর ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকল কর্মীরা।

স্থানীয় সূত্রের খবর, এদিন ভবনের চারতলায় ইঞ্জিনিয়ারিং সেকশনে আগুন লাগে। এতে একাধিক গুরুত্বপূর্ণ নথি রয়েছে পুড়ে গিয়েছে। শর্ট সার্কিট নাকি এসির কোনও সমস্যার কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পরিষদের সচিব সহ অন্য আধিকারিকরা। ইঞ্জিনিয়ারিং সেকশনের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার একটি নতুন এসি বসানো হয়েছিল। তাতে কিছু সমস্যা হচ্ছিল। সেকারণেও আগুন লেগে থাকতে পারে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ‘অচল’ ট্রাক! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার স্টেশন (Alipurduar) এলাকা থেকে রেকের...

Malda | কচুরিপানার চাদরে ঢাকছে পাগলা নদী! বিপন্ন পরিবেশ, দিশেহারা হাজারো মৎস্যজীবী পরিবার

এম আনওয়ারউল হক, বৈষ্ণবনগর: বাড়ছে সবুজ, আয় কমছে মৎস্যজীবীদের।...

Alipurduar | ‘যেটা করছ সেটাই করো’, সুকান্ত মজুমদারের ‘পাচার’ খোঁচায় ফুঁসছেন তৃণমূলের প্রকাশ!

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে এবার ব্যক্তিগত আক্রমণ ও আইনি...

Sukanta Majumdar | ক্ষমতায় এলেই জেলায় হবে মেডিকেল কলেজ! পতিরামে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় বড় প্রতিশ্রুতি সুকান্তর

পতিরাম: শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে (Patiram) পৌঁছাল...