শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Malda | গাজোলে রেললাইনের ধার থেকে দিনমজুরের দেহ উদ্ধার, ট্রেনের ধাক্কায় মৃত্যুর অনুমান

শেষ আপডেট:

গাজোল: সোমবার রাত থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে বাড়ির অদূরে রেললাইনের ধার থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) গাজোল (Gazole)-১ গ্রাম পঞ্চায়েতের ছোট কান্দর গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সাত সকালে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সোমবার রাতে বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম নিমাই বর্মন (৫৫)। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং পাশাপাশি ভ্যান চালাতেন। সোমবার রাতে যথাসময়ে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিশ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে নিমাইবাবুর স্ত্রী রেল লাইন ধরে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির সামান্য দূরেই স্বামীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ ও রেল পুলিশ। জিআরপি (GRP)-র সাব-ইনস্পেক্টর সঞ্জয় সাহা জানান, পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে বালুরঘাট থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় (Train Accident) নিমাইবাবুর মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট মেডিকেল কলেজে পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Dinhata | তিন দশকেও অমলিন স্বাদ, দিনহাটার আবেগে আজও অপ্রতিদ্বন্দ্বী সজলের গরম শিঙাড়া

অমৃতা দে, দিনহাটা: সন্ধেবেলা মানেই আমাদের মন চায় তেলেভাজা,...

Jalpaiguri | ঐতিহ্যের স্বাদ, জলপাইগুড়ির রামদার দোকানের সেই কালজয়ী রসমালাই

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: দুধ ঘন করে জ্বাল দিয়ে ক্ষীর...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Kumarganj | কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ! কুমারগঞ্জে দিনভর পুলিশ-বিএসএফ তল্লাশিতেও অধরা পাচারকারীরা

কুমারগঞ্জ: কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ফের অনুপ্রবেশের অভিযোগে চাঞ্চল্য ছড়াল...