Malda Rape Case | মাদক খাইয়ে কিশোরীকে ধর্ষণ, ভিডিও তুলে ভয় দেখিয়ে একাধিকবার নির্যাতন!

শেষ আপডেট:

মালদা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে গোটা দেশ। এরইমাঝে একাদশ শ্রেণির এক ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল মালদায় (Malda)। শুধু তাই নয়, সেই ঘটনায় ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণের (Rape Case) অভিযোগও উঠেছে৷ এদিকে, সমস্ত ঘটনা (Malda Rape Case) জানিয়ে থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। তবে এবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন পরিবারের লোকজন।

নির্যাতিতার মা পুলিশ সুপারকে লিখিত অভিযোগে জানান, গত ১৩ জুলাই বাড়িতে ডেকে শরবতে মাদক মিশিয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক। সেই ঘটনার ভিডিও রেকর্ডের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়। অবশেষে মেয়ে তাঁকে সমস্ত ঘটনা জানায়। ওই যুবকের বাড়িতে গিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত ও তার পরিবারের লোকজন টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলে। তাতে রাজি না হওয়ায় ওই যুবক ও তার পরিবারের লোকজন মেয়ের পোশাক ছিঁড়ে ফের ভিডিও ভাইরাল করার হুমকি দেয়। লজ্জায় তাঁর মেয়ে সেই রাতেই আত্মহত্যার চেষ্টা করে। পরদিন তিনি ইংরেজবাজার (English Bazar) থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু ২১ অগাস্ট পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। এদিকে, ওই যুবক অভিযোগ প্রত্যাহারের জন্য ক্রমাগত হুমকি দিতে থাকে। বাধ্য হয়ে তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হন।

নির্যাতিতা ছাত্রীর কথায়, ‘ছেলেটি আমাকে ধর্ষণ করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরে একাধিকবার ধর্ষণ করে। ৫ লক্ষ টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথাও বলেছিল। গত ৭ তারিখ আমরা থানায় অভিযোগ দায়ের করি। কিন্তু এখনও পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেনি। অবশেষে আমরা পুলিশ সুপারের দ্বারস্থ হই। রবিবার পুলিশ গ্রামে এসেছিল। আমি ওই যুবকের কঠোর শাস্তি চাই।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bagdogra | নজরদারি এড়িয়ে বাগডোগরা সেনাছাউনিতে অনুপ্রবেশ! গ্রেপ্তার সন্দেহভাজন বাংলাদেশি তরুণ

বাগডোগরা: বাগডোগরার (Bagdogra) ব্যাংডুবি সেনাছাউনি এলাকা থেকে গ্রেপ্তার এক...

Suvendu Adhikari MLA Oath | মাথা ঠেকিয়ে প্রণাম, তারপর শপথ; বিধানসভায় পা রেখেই কোন বার্তা দিলেন শুভেন্দু?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক নতুন অধ্যায়ের সূচনা হলো...

Weather Update | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! দক্ষিণেও ঝড়ের পূর্বাভাস? রইল আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়।...

PM Narendra Modi Convoy | জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ! মোদির কনভয়ে ৫০ শতাংশ কাটছাঁট, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে জোর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি...