Malda | ভিনরাজ্যে সোনার দোকানে ডাকাতি, বিপুল গয়না-টাকা সহ গ্রেপ্তার রতুয়ার তরুণ

শেষ আপডেট:

সামসী: ভিনরাজ্যে সোনার দোকানে ডাকাতির ঘটনায় মালদার (Malda) এক তরুণকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম, জসিমুদ্দিন (২২)। বাড়ি রতুয়া (Ratua)-১ এর চাঁদমুনি-২ গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামে। সোমবার গভীর রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ জুলাই তেলেঙ্গানার (Telengana) সুরিয়াপাতে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় সুরিয়াপাতের স্থানীয় এক তরুণকে গ্রেপ্তার করে তেলেঙ্গানা পুলিশ। ওই তরুণকে জিজ্ঞাসাবাদ করে ডাকাতি কাণ্ডে রতুয়ার জসিমুদ্দিনের নাম উঠে আসে। এরপর তেলেঙ্গানা পুলিশের দল জসিমুদ্দিনকে পাকড়াও করতে সোমবার মালদায় আসে। রতুয়া থানা ও সামসী ফাঁড়ির পুলিশের সহযোগিতায় জসিমুদ্দিনের বাড়ি আন্ধারুতে হানা দেয় তেলেঙ্গানা পুলিশ। রাতে হাতেনাতে তাকে ধরে ফেলা হয়। পুলিশ তল্লাশি চালিয়ে ৬০০ গ্রাম সোনার গয়না ও নগদ প্রায় সাড়ে চার লক্ষ টাকা বাজেয়াপ্ত করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জসিমুদ্দিন তেলেঙ্গানায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত। তেলেঙ্গানায় সোনার দোকানে ডাকাতি ছাড়াও ২০২৩ সালে হরিয়ানার গুরগাঁওয়ে একটি সোনার দোকানে চুরি কাণ্ডে যুক্ত ছিল সে। তাঁর নামে গুরগাঁওয়ে মামলা চলছে।

ডাকাতির ঘটনায় মালদার এসপি প্রদীপ কুমার যাদব জানান, সোনার দোকানে ডাকাতির ঘটনায় রতুয়ার এক তরুণকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ। তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

More like this
Related

Vagabond Murder | দিনহাটায় নৃশংসতা! ভবঘুরেকে খুন করে মাংস খাওয়ার পরিকল্পনা, ধৃত নেশাগ্রস্ত যুবক

দিনহাটা: বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানানো এক নৃশংস...

Migratory Birds | আসেনি পরিযায়ী পাখিরা, স্থগিত গণনা

গৌড়বঙ্গ ব্যুরো: পরিযায়ী পাখির সংখ্যা ভীষণভাবে কমে যাওয়ায় বন...

Malda | মৌসমের লক্ষ্য পুরাতন মালদা, তৃণমূলে আরও ভাঙন ধরানোর ছক

কল্লোল মজুমদার, মালদা: এমনিতে দেখে মনে হবে ঘরে ফেরার...

Chanchal | অপারেশন থিয়েটারেই চিরঘুম মা ও গর্ভস্থ সন্তানের! গাফিলতির অভিযোগে উত্তাল চাঁচল

চাঁচল: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি ও গর্ভস্থ সন্তানের মৃত্যুকে (Maternal...