Malda | স্ত্রী হত্যায় দোষী সাব্যস্ত, ১২ বছর পরে ১০ বছরের কারাদণ্ড স্বামীর

শেষ আপডেট:

মালদা: অবশেষে সোমবার ২০১৩ সালের একটি মামলার রায় দিল মালদা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট। রতুয়া এলাকায় স্ত্রী ববি খাতুনকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছিল স্বামী শেখ নুরুদ্দিনের বিরুদ্ধে। ওই সময় ববির পরিবারের তরফে নুরুদ্দিনের বিরুদ্ধে ববির ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করা হয়। তদন্তে উঠে আসে গলা টিপে হত্যা করা হয়েছিল ববিকে।

মামলাটি রুজু হয় কেস নম্বর ৮৬/১৩-র অধীনে IPC এর ৪৯৮এ ও ৩০৪বি ধারা অনুযায়ী। শুনানিতে প্রসিকিউশনের তরফে ছিলেন সরকারি আইনজীবী গুলাম গৌস খান লোদী। তিনি নিহত ববি খাতুনের পরিবারের হয়ে সওয়াল করেন। আসামি পক্ষে ছিলেন আইনজীবী অভীককুমার ঝা।

মামলাটির রায় ঘোষণা করেন জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জজ ওয়ান বিদ্যুৎকুমার রায়। ওই রায়ে ধারা ৩০৪বি অনুযায়ী নুরুদ্দিনকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হল। পাশাপাশি ৪৯৮এ ধারায় তিন বছরের অতিরিক্ত সাজা দেওয়া হয়েছে।

সরকারি আইনজীবী (ডিস্ট্রিক্ট পিপি) অসিতবরণ বসু বলেন, ‘এই রায় নিঃসন্দেহে ন্যায়বিচারের একটি বড় উদাহরণ। ববির পরিবারের দীর্ঘদিনের অপেক্ষার সমাপ্তি ঘটল এদিন।’ মামলার নিষ্পত্তি পেয়ে খুশি ববির পরিবারের সদস্যরা।

অপরদিকে রায় ঘোষণার পর শেখ নুরুদ্দিনের পরিবারের সদস্যরা জানালেন, ওই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে পিটিশন করবেন তাঁরা।

নারী নির্যাতন ও পণপ্রথার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে ওই রায় একটি সদর্থক বার্তা দিল। ভবিষ্যতে এমন আরও মামলার প্রেক্ষিতে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মত আইন বিশেষজ্ঞদেরও।

Categories
Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

KOLKATA POLICE | বিজেপির জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় মমতা-অভিষেককে ‘আনফলো’ করল কলকাতা পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির নির্বাচনী জয়ের পরপরই কলকাতা...

Bhangar Vote Nawsad Siddiqui | বদলে গেল ভাঙড়! মিলল না অশান্তির ‘প্রচ্ছদ’, শান্তিপূর্ণ ভোট মিটতেই ৫০ হাজার ভোটে জয়ের দাবি নওশাদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজনৈতিক সংঘর্ষ আর বোমা-বারুদের ধোঁয়াই...

Joy Shah | বাগডোগরা বিমানবন্দরে নেমে সিকিমে গেলেন জয় শা

বাগডোগরা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান শ্রী জয় শা (Joy...