রবিবার, ৮ মার্চ, ২০২৬

Malda Mango | মরশুমে আমের সর্বোচ্চ দর, স্লগ ওভারে বাজার কাঁপাচ্ছে বৃন্দাবনি, আশ্বিনা

শেষ আপডেট:

তনয়কুমার মিশ্র, মোথাবাড়ি: স্লগ ওভারে বাজার কাঁপাচ্ছে মালদার বৃন্দাবনী, আশ্বিনা আম। এই সময় সর্বোচ্চ দাম তুলে রেকর্ড করেছে বৃন্দাবনী, আশ্বিনা। মোথাবাড়ি, কালিয়াচক সহ জেলার বিভিন্ন এলাকার বাজারে এখন শুধুই আশ্বিনা। দামও সর্বোচ্চ। এখনও আম কিনতে পেরে একদিকে যেমন ক্রেতারা খুশি, তেমনই ভালো দাম পেয়ে খুশি চাষি ও ব্যবসায়ীরাও।

আর কয়েক দিনের মধ্যেই বাজারে আম শেষ হয়ে যাবে। তার আগে ঝোড়ো ইনিংস খেলে চলেছে মালদার আম। এখনও বাজারে মিলছে জেলার নিজস্ব আম বৃন্দাবনী, আশ্বিনা। এই সময় ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বৃন্দাবনী। মরশুমের সর্বোচ্চ দর পাচ্ছেন চাষিরা। মরশুমে ১০০ টাকার মধ্যেই বিক্রি হয়েছে মালদার আম।

মালদা জেলায় গোপালভোগ দিয়ে আম মরশুমের সূচনা হয়। বৃন্দাবনী, আশ্বিনা প্রজাতি দিয়ে বিদায়। সাধারণত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত জেলার বাজারে আম পাওয়া যায়। অক্টোবরের শুরু থেকেই বাজার থেকে আম বিদায় নেয়। শেষ মরশুমে চাষিরা কয়েকটা দিনের জন্য মোটা লাভের আশায় থাকেন। সেই কারণে মোথাবাড়ি, কালিয়াচক, ইংরেজবাজারের অমৃতি সহ একাধিক ব্লকে অনেক আমচাষি এখনও নিজেদের বাগানে বৃন্দাবনী, আশ্বিনা আম ধরে রেখেছেন।

মোথাবাড়ির আমচাষি জয়নুল শেখ বলছেন, ‘আর কয়েকটা দিনের মধ্যে বৃন্দাবনী শেষ হয়ে যাবে। এই মুহূর্তে এই প্রজাতির বাজারদর ২০০-২৫০ টাকা প্রতি কিলো। ফলে চাষিরাও বেশ ভালো লাভের মুখ দেখতে পাচ্ছেন। শেষ লগ্নে বৃন্দাবনী, আশ্বিনার এই দরে আমরা খুশি।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ‘অচল’ ট্রাক! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার স্টেশন (Alipurduar) এলাকা থেকে রেকের...

Malda | কচুরিপানার চাদরে ঢাকছে পাগলা নদী! বিপন্ন পরিবেশ, দিশেহারা হাজারো মৎস্যজীবী পরিবার

এম আনওয়ারউল হক, বৈষ্ণবনগর: বাড়ছে সবুজ, আয় কমছে মৎস্যজীবীদের।...

Alipurduar | ‘যেটা করছ সেটাই করো’, সুকান্ত মজুমদারের ‘পাচার’ খোঁচায় ফুঁসছেন তৃণমূলের প্রকাশ!

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে এবার ব্যক্তিগত আক্রমণ ও আইনি...

Sukanta Majumdar | ক্ষমতায় এলেই জেলায় হবে মেডিকেল কলেজ! পতিরামে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় বড় প্রতিশ্রুতি সুকান্তর

পতিরাম: শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে (Patiram) পৌঁছাল...