বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Malda serial killer | কাফসিরাপ পাচার করতে গিয়ে পুলিশের জালে ‘সিরিয়াল কিলার’, জেরায় স্বীকার হাড়হিম করা একাধিক খুনের কথা

শেষ আপডেট:

মালদা: মাদক পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এক ভয়ানক অপরাধী (Malda serial killer)। আর তাকে জেরা করতেই বেরিয়ে এল একের পর এক খুনের হাড়হিম করা কাহিনী। গত নভেম্বর মাসে মালদায় এক পাপড় বিক্রেতাকে নৃশংসভাবে খুনের ঘটনার অন্যতম প্রধান পাণ্ডা সাজিদ সরদারকে (২৬) গ্রেপ্তার করেছে মালদা জেলা পুলিশ। ধৃত যুবক শুধুমাত্র পাপড় বিক্রেতাই নয়, আরও দু’টি খুনের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে নিষিদ্ধ কাফসিরাপ পাচার রুখতে অভিযানে নামে পুলিশ। সেই অভিযানেই হাতেনাতে ধরা পড়ে সাজিদ সরদার। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তার কথায় অসঙ্গতি ধরা পড়লে পুলিশ তাকে কড়া জেরা শুরু করে। আর সেই জেরার মুখেই গত ২৫ নভেম্বরের সেই চাঞ্চল্যকর খুনের কিনারা হয়।

গত ২৫ নভেম্বর রাতে মালদার যদুপুর পেট্রোল পাম্প এলাকায় এক পাপড় বিক্রেতাকে মাথায় তিনটি গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হয়েছিল। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ছিনতাইয়ের উদ্দেশ্য নিয়েই ওই ব্যবসায়ীকে টার্গেট করেছিল সাজিদ ও তার দলবল। ময়নাতদন্তের রিপোর্ট এবং ধৃতের বয়ান মিলিয়ে দেখার পর পুলিশ নিশ্চিত হয়েছে যে সাজিদই সেই রাতে ট্রিগার টিপেছিল। ধৃতের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ একটি সাত মিলিমিটার পিস্তলও উদ্ধার করেছে।

সাজিদ সরদার পুলিশি জেরায় স্বীকার করেছে যে, সে আরও দু’টি খুনের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। অর্থাৎ, সে পেশাদার ঘাতক বা ‘সিরিয়াল কিলার’ হিসেবে এলাকায় কাজ করছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই খুনের ঘটনায় সাজিদের আরও দুই সঙ্গী যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখনই প্রকাশ্যে না আনলেও পুলিশ সুপার জানিয়েছেন, বাকি দুই অভিযুক্তকেও দ্রুত গ্রেপ্তার করা হবে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Uttar Dinajpur | গোতিতে বর্ষায় স্কুল যাওয়া বন্ধ, প্রশাসন উদাসীন, চাঁদা তুলে সাঁকো তৈরি গ্রামবাসীর

মহম্মদ আশরাফুল হক, গোয়ালপোখর: উদ্দেশ্য ছিল, সেতু নির্মাণ হবে...

Malda | মালদায় খুশির হাওয়া, হরিশ্চন্দ্রপুর ও ভালুকায় ৩টি দূরপাল্লার ট্রেনের স্টপেজ

হরিশ্চন্দ্রপুর: শনিবার মালদা টাউন স্টেশন (Malda Town Station) থেকে...

Malda News | মৌসমকে সামনে রেখেই মালদায় ঘুরে দাঁড়ানোর ছক কংগ্রেসের, বিমানবন্দর ইস্যুতে ৩১ জানুয়ারি বড় আন্দোলনের ডাক

জসিমুদ্দিন আহম্মদ, মালদা: চলতি মাসে মৌসম বেনজির নুরের (Mausam...

Hili | হিলি পুলিশের ‘পথপ্রদর্শক’ হয়ে সিআরপিএফ-এ নাম লেখালেন কৃষক-পুত্র রকি

বিধান ঘোষ, হিলি: সীমান্তের পাড়াগাঁয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য...