শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

Abdur Rahim Bakshi | ‘বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছে, লাঠি দিয়ে তাড়ান’, সরকারি অনুষ্ঠান মঞ্চে বিজেপিকে নিশানা আব্দুর রহিম বক্সির

শেষ আপডেট:

সামসী: সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান। উপস্থিত প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষ। কিন্তু সেই সরকারি মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং ভারতীয় জনতা পার্টিকে ‘বিষধর সাপ’ বলে কটাক্ষ করলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি (Abdur Rahim Bakshi)। মঙ্গলবার দুপুরে মালদা জেলার চাঁচল-২ ব্লকের আটঘরা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

এদিন আটঘরায় রাজ্য সরকারের ‘রাস্তাশ্রী ও পথশ্রী’ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন আব্দুর রহিম বক্সি। সেখানে প্রধানমন্ত্রী ও বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, “এলাকায় এলাকায় বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছে, মানুষকে যখন তখন ছোবল দিচ্ছে। দেখলে লাঠি দিয়ে তাড়া করুন।” তাঁর এই মন্তব্যের ভিডিও (যার সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে, একটি সরকারি প্রকল্পের অনুষ্ঠান যেখানে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার কথা, সেখানে এমন রাজনৈতিক উস্কানিমূলক মন্তব্য কতটা সমীচীন?

বিধায়কের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া এই মন্তব্যকে ‘রাজনৈতিক দেউলিয়া মনোভাব’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “আসন্ন নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই তৃণমূল নেতারা ভাষার মর্যাদা হারিয়ে ফেলছেন। সাধারণ মানুষই এর যোগ্য জবাব দেবেন।”

নির্বাচনের মুখে যখন রাজনৈতিক দলগুলি ভোট প্রচারে নামছে, তখন সরকারি মঞ্চকে ব্যবহার করে এ ধরনের ‘হিংসাত্মক’ ও ‘অশালীন’ মন্তব্য জেলা প্রশাসনের জন্যও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দলগুলির দাবি, সরকারি অনুষ্ঠানকে রাজনৈতিক মঞ্চে পরিণত করে নির্বাচনী বিধি লঙ্ঘনের চেষ্টা করছেন শাসকদলের নেতারা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Siliguri Police Attack Case | রাস্তার মাঝে বাইক দাঁড় করিয়ে মাতলামো! প্রতিবাদ করতেই ট্রাফিক পুলিশকে বেল্ট খুলে বেধড়ক মার শিলিগুড়িতে

শিলিগুড়ি: রক্ষকই খোদ আক্রান্ত! যাদের হাতে সাধারণ মানুষকে নিরাপত্তা...

Jalpaiguri | রাজনীতির রং মিশিয়ে দোল কাটালেন নেতারা

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: প্রার্থী হওয়ার দৌড়ে যাঁরা নতুন তাঁরা...

WB Para Teacher Salary Delay | ‘ছেলেকে রং কিনে দিতে পারিনি’, বেতন না পেয়ে সমস্যায় শিক্ষক সহ কর্মীরা 

গৌরহরি দাস, কোচবিহার: উৎসবের মধ্যেও বেতন পেলেন না জেলার...

Alipurduar Municipality | ‘খাস লোক’ তত্ত্বে তোলপাড়, আলিপুরদুয়ার পুরসভায় বিতর্ক 

দামিনী সাহা, আলিপুরদুয়ার: কাগজে-কলমে তিনি আলিপুরদুয়ার পুরসভার (Alipurduar Municipality)...