Kartick Ghosh | তৃণমূলের বিপর্যয়ের জন্য দায়ী আই-প্যাক ও অভিষেক! বিস্ফোরক অভিযোগ কার্তিক ঘোষের

শেষ আপডেট:

পুরাতন মালদা: বাংলায় তৃণমূল কংগ্রেসের (TMC) ভরাডুবির পর দলের অন্দরে বিদ্রোহের সুর আরও তীব্র হচ্ছে। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পর এবার দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ (Kartick Ghosh)

কার্তিক ঘোষের অভিযোগ, এবারের নির্বাচনে বাংলার মানুষ আসলে ‘অহংকারের পতন’ ঘটিয়েছে। তাঁর নিশানায় সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোটকুশলী সংস্থা আই-প্যাক। কার্তিকবাবুর দাবি, “উনার (অভিষেক বন্দ্যোপাধ্যায়) চরম ঔদ্ধত্য তৈরি হয়েছিল। দলের প্রবীণ সাংসদ ও বিধায়কদের তিনি বাড়ির চাকর-বাকর ভাবতেন। প্রবীণদের কোনো পাত্তাই দেওয়া হতো না।”

দলের জেলা স্তরের এই নেতার মতে, বাংলায় তৃণমূলের এই নজিরবিহীন বিপর্যয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যপদ্ধতি এবং আই-প্যাক সংস্থার খবরদারি দায়ী। তিনি স্পষ্ট জানান, দলের পুরোনো ও অভিজ্ঞ নেতাদের কোণঠাসা করে দেওয়ার ফল ভুগতে হয়েছে এই নির্বাচনে।

তৃণমূলের অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে যে, হারের দায় নিয়ে ‘নবীন বনাম প্রবীণ’ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। ইংরেজবাজারের পর পুরাতন মালদার নেতার এই আক্রমণ জেলা রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Gazole | বিজেপি ক্ষমতায় আসতেই দাড়ি-চুল কাটলেন অতুল, দুধ-গঙ্গাজলে স্নান করে প্রতিজ্ঞা ভঙ্গ

গৌতম দাস, গাজোল: বিজেপির জন্মলগ্নে প্রতিজ্ঞা করেছিলেন, রাজ্যে বিজেপি...

Sabina Yeasmin | ২৭ আসনে মহিলা মুখ মাত্র ১, পুরুষ-দুর্গে একাই লড়ছেন সাবিনা

সুবীর মহন্ত, বালুরঘাট: নারী অর্ধেক আকাশ! নারীদের প্রাপ্য সম্মান...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Old Malda | মাঠে ধান কাটে মেধাবী তৌসিফ, পরিযায়ী শ্রমিকের ঘরে রাকেশের জয়গান! অভাবকে হারিয়ে মেধায় উজ্জ্বল মালদা

জসিমুদ্দিন আহম্মদ, পুরাতন মালদা: একজনের বাবা পরিযায়ী শ্রমিক, আরেকজনের...