CM Mamata Banerjee | ‘গান্ধীজির মৃত্যুর পর থেকে আরএসএস-কে আর শ্রদ্ধা করি না’, সরাসরি তোপ মমতার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার কলকাতার রাজপথে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল শেষে  আরএসএস এবং আইনি লড়াই প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিনের সভা থেকে তিনি স্পষ্ট জানান, “আমি আরএসএস-কে আগে শ্রদ্ধা করতাম, গান্ধীজির মৃত্যুর পরে করি না।” রাজনৈতিক মহলে মমতার এই মন্তব্য বিশেষ চাঞ্চল্য তৈরি করেছে।

নির্বাচনী আবহে ভোটারদের আশ্বস্ত করে মমতা আরও বলেন, “সুপ্রিম কোর্টের (Supreme Court) ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। যাঁদের নাম (ভোটার তালিকা থেকে) কাটা যাবে, তাঁরা ট্রাইব্যুনালে যাবেন। আপনারা যাবেন।” সাধারণ মানুষকে আইনি লড়াইয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন যে, বিপদে পড়লে তাঁদের পাশে দাঁড়াবেন আইনজীবীরা। তৃণমূলনেত্রীর কথায়, “বিনা পয়সায় আইনজীবীরা আপনাদের সাহায্য করবেন।”

ভোটের নির্ঘণ্ট (West Bengal Assembly Election 2026) ঘোষণা হওয়ার পর একদিকে যেমন তিনি প্রশাসনিক রদবদল নিয়ে সরব হয়েছেন, ঠিক তেমনই নাম বাদ পড়ার আশঙ্কা থাকা মানুষদের অভয় দিয়ে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

IPL | রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে হারাল হায়দরাবাদ: অভিষেকের রেকর্ড বিধ্বংসী ফিফটি, লিগ টেবিলের সেরা চারে সানরাইজার্স

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে...

WB Assembly Election 2026 | জুনে ভোটবাক্স খুললেই বিজেপি চোখে সরষে ফুল দেখবে, জামালপুরে কর্মীদের জয়ের মন্ত্র দিলেন অভিষেক

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026)...

AJUP | ভোটের মুখে ভাঙন হুমায়ুনের শিবিরে! সদলবলে তৃণমূলে যোগ কুলটির এজেইউপি প্রার্থীর

আসানসোল: প্রথম দফার বিধানসভা নির্বাচনের ঠিক পাঁচ দিন আগে...