Mamata Banerjee | ‘বিছুটি পাতার নাড়ু’ থেকে ‘মাছ-ভাত’, বেলেঘাটার সভা থেকে বিজেপি-কে তুলোধোনা মমতার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচনী মরশুমে তপ্ত বঙ্গ রাজনীতি। সোমবার বেলেঘাটায় জোড়া প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভা থেকে বিজেপি (bjp)-র বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিছুটি পাতার নাড়ু থেকে শুরু করে মাছ-ভাত— একাধিক ঘরোয়া উপমায় বিঁধলেন গেরুয়া শিবিরকে।

মাছ খাওয়া নিয়ে বিজেপি-র সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে মমতা বলেন, “পকেট থেকে এক টাকা বের করলেই হবে। কবে খাবে বলো, রান্না করে পাঠিয়ে দেব। আমি নিজে হাতে রান্না করব। দেখি তুমি মাছে-ভাতে বাঙালিকে কত পছন্দ করো।”

বিজেপি-কে বিঁধে মহিলাদের উদ্দেশে তাঁর টিপ্পনী, “আরেকটা নাড়ু করতে হবে মা-বোনেদের। হাতে গ্লাভ্‌স পরে বিছুটি পাতার নাড়ু করবেন। তার মধ্যে একটু চুন দিয়ে দেবেন। মুখে মাখলেই মুখটা পরিষ্কার ধবধবে ফেসিয়াল হয়ে যাবে।”

প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে এলপিজি গ্যাসের দাম প্রসঙ্গে তাঁর দাবি, তাঁর লড়াইয়ের কারণেই রাজ্যে গ্যাসের জোগান রয়েছে, কিন্তু ভোট ফুরোলেই বিজেপি ফের দাম বাড়াবে।

মমতার অভিযোগ, বিজেপি সব কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে তৃণমূল (tmc) প্রার্থীদের প্রচার করতে দিচ্ছে না। তিনি বলেন, “মিলিটারিদের সঙ্গে মিটিং করছেন ভোট করার জন্য। সীমান্তে পাহলগাঁও রক্ষা করতে পারে না, আর এখানে সাঁজোয়া গাড়ি নিয়ে এসেছে!”

প্রধানমন্ত্রীর গুহায় ধ্যানের সমালোচনা করে মমতা বলেন, “প্রত্যেকটা মিটিংয়ের আগে গুহায় গিয়ে বসে থাকে। যাদের আগে নৈতিক চরিত্র ঠিক করা দরকার, তারা নাকি নীতির কথা বলে। ভদ্রতা মানি বলে মুখ খুলি না।”

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Suvendu Adhikari | মমতার নিরাপত্তায় কোনও আপস নয়! পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রশাসনিক রাশ হাতে নেওয়ার...

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...