Mamata Banerjee on Coal Scam | কয়লা তদন্তে ‘পালটা চাল’ মমতার! শা-শুভেন্দুকে জড়িয়ে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এতদিন কয়লা পাচার মামলায় বারবার বিদ্ধ হতে হয়েছে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এবার সেই তদন্তের অভিমুখ সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়ার কৌশল নিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Coal Scam)। আত্মপক্ষ সমর্থনের রাস্তায় না হেঁটে তিনি হাঁটলেন সরাসরি আক্রমণের পথে। বোঝাতে চাইলেন, কয়লা কেলেঙ্কারির ‘শেকড়’ আসলে লুকিয়ে আছে এমন একজনের অতীতে, যিনি এখন বিজেপির নিরাপদ আশ্রয়ে। নাম না করলেও তাঁর নিশানায় যে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Coal Case), তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং শেষ পর্যন্ত যে সেই টাকা অমিত শায়ের কাছে পৌঁছয় এমন দাবিও করেছেন মমতা।

মমতার তত্ত্ব:

শুক্রবার আইপ্যাকের দপ্তরে ও সংস্থার কর্নধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানার প্রতিবাদে পথ হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে হাজরা মোড়ে এক জনসভায় বিজেপিকে কার্যত তুলোধোনা করেন মমতা। রেয়াত করেননি অমিত শাকেও। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কয়লা পাচারে ধাপে টাকা লেনদেনের তত্ত্ব সামনে এনেছেন। তাঁর প্রশ্ন, কয়লা পাচার যখন রমরমা, তখন ওই নির্দিষ্ট এলাকার দায়িত্বে কে ছিলেন? সেই সময় কে কোন পদে থেকে সুবিধাভোগী হয়েছেন? মুখ্যমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, কয়লা পাচারের সময় পুরুলিয়া, বাঁকুড়া বা মেদিনীপুর বেল্টের রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং মন্ত্রণালয়ের দায়িত্ব যাঁর হাতে ছিল, তিনি এখন ‘ওয়াশিং মেশিনে’ ঢুকে সাধু সেজেছেন। মমতার কথায়, ”ইডি বলছে, কয়লা পাচার মামলার তদন্ত করতে এসেছিল। আমার প্রশ্ন, কয়লা চুরির টাকা কে খায়, কী করে খায়? গদ্দারের মাধ্যমে টাকা যায়। এখন তো সে ‘অ্যাডপটেড সন’ হয়ে গিয়েছে। আরেকজন রয়েছে জগন্নাথ। বিজেপির জগন্নাথ টু শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী টু অমিত শাহ – এইভাবে কয়লা চুরির টাকা পকেটে ঢোকে।”

পুরনো ফাইল ও নতুন সমীকরণ:

মমতা বোঝাতে চাইলেন, কেন্দ্রীয় এজেন্সি এতদিন যাদের পেছনে দৌড়েছে, তারা হয়তো আসল মাথা নয়। আসল মাথা বাঁচতে দল বদলেছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, সিআইএসএফ (CISF) এবং কোল ইন্ডিয়ার (Coal India) নাকের ডগা দিয়ে কয়লা পাচার হয়েছে, যা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন।

বিজেপিকে নৈতিক চ্যালেঞ্জ: এই মন্তব্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বল ঠেলে দিয়েছেন বিজেপির কোর্টে। তাঁর চ্যালেঞ্জ ইডি বা সিবিআই সত্যিই নিরপেক্ষ হয়, তবে তারা কেন সেই নির্দিষ্ট সময়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা নেতাকে জিজ্ঞাসাবাদ করছে না?

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

More like this
Related

T20 World Cup 2026 | বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের আগে বিপাকে ইংল্যান্ড! পাক-বংশোদ্ভূত হওয়ায় ভিসা জটিলতায় রশিদ ও রেহান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup...

Saraighat Express | জৌগ্রামে সরাইঘাট এক্সপ্রেসে আগুন আতঙ্ক! কামরার নিচে গলগল করে ধোঁয়া, মাঝপথে থমকে গেল ট্রেন

বর্ধমান: হাওড়া থেকে গুয়াহাটিগামী আপ সরাইঘাট এক্সপ্রেসে (১২৩৪৫) (Saraighat...

Trump Iran Peace Message | ইরানে এখনই সামরিক অভিযান নয়, তেহরানকে আশ্বস্ত করলেন ট্রাম্প!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানের ওপর এখনই কোনও সামরিক...

Junior Miss India | আসানসোলের মুখ উজ্জ্বল করল ছোট্ট আরোহী! জয়পুরে ‘জুনিয়র মিস ইন্ডিয়া’ খেতাব জয় রানিগঞ্জের কন্যার

আসানসোল: শিল্পাঞ্চল আসানসোলের মুকুটে যুক্ত হলো নতুন পালক। রাজস্থানের...