মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

CM Mamata Banerjee | ‘ইলেকশন কমিশন এখন হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে’, সুপ্রিম কোর্টে আক্রমণ মমতার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে এসআইআর (SIR) মামলার শুনানিতে অংশ নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার বিচারপতি সূর্য কান্তের এজলাসে দাঁড়িয়ে তিনি সরাসরি দাবি করেন, ‘ইলেকশন কমিশন এখন হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে।’ তাঁর আরও অভিযোগ, প্রতিষ্ঠানটি এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যাবতীয় নির্দেশ দিচ্ছে।

মুখ্যমন্ত্রী এদিন নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে সরব হয়ে বলেন, “বিজেপিশাসিত রাজ্য থেকে আধিকারিকদের মাইক্রো অবজার্ভার করে পাঠানো হচ্ছে। তাঁরা ভোটার তালিকা থেকে মানুষের নাম ডিলিট করে দিচ্ছে। এই প্রক্রিয়ায় ৫৯ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এবং যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ পাননি। ইআরও-দের কোনও ক্ষমতা নেই। রোল পর্যবেক্ষক বিজেপিশাসিত রাজ্য থেকে আনা হয়েছে। অনেকে জীবিত রয়েছেন। মাইক্রো অবজার্ভার নাম মুছে দিচ্ছেন। আমার আবেদন, মাইক্রো অবজার্ভারদের প্রত্যাহার করুন। গণতন্ত্রকে বাঁচান।’

একথা শুনে প্রধান বিচারপতি বলেন, ‘রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজার্ভারের প্রয়োজন নেই। কোনও বৈধ ভোটার বাদ যাক আমরা চাই না। রাজ্য সরকার যেন বাংলা ভাষা বোঝে, এমন অফিসারদের তালিকা দেয়। নির্বাচন কমিশন যেন নামের ছোট ভুলে কাউকে বাদ না-দেয়। শুনানির নোটিস দেওয়ার সময় আরও সতর্ক হতে হবে।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Weather Update | শীতের বিদায়ে গরমের এন্ট্রি? বৃহস্পতিবার থেকেই পালটে যাচ্ছে বাংলার আবহাওয়া!  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় শীতের বিদায় ঘণ্টা বেজে...

Amit Shah-Suvendu Adhikari | দিল্লিতে শা-শুভেন্দু সাক্ষাৎ! চলল আধ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক, কী নিয়ে কথা হল?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার বিধানসভা নির্বাচনের দামামা বাজার...

Macron India Visit | ভারত সফরে ‘বন্ধু’ ম্যাক্রোঁ! মোদির সঙ্গে বৈঠক মুম্বইয়ে, ১১৪টি রাফাল যুদ্ধবিমানে কি সিলমোহর আজই?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পা...

Muhammad Yunus | বিদায়বেলায় ‘ভারতবিরোধী’ সুর! সেভেন সিস্টার্স ও তিস্তা নিয়ে ইউনূসের মন্তব্যে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের জাতীয় ভোটে বিএনপি-র বিপুল...