West Bengal Assembly Election | জনজোয়ারে ভাসল ভবানীপুর, কালীঘাট থেকে বিশাল মিছিল করে মনোনয়ন পেশ মমতার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার প্রবল জনোচ্ছ্বাসের মধ্য দিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের (West Bengal Assembly Election) তৃণমূল প্রার্থী (TMC Candidate) হিসাবে মনোনয়নপত্র পেশ (Nomination) করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সকালে কালীঘাট থেকে পায়ে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। সঙ্গে ছিল বিশাল মিছিল। এই নিয়ে চতুর্থবার নিজের খাসতালুক থেকেই নির্বাচনি লড়াইয়ের প্রস্তুতি সম্পন্ন করলেন তিনি।

পূর্ব ঘোষণা অনুযায়ী, এদিন সকাল ১০টা ৩০ মিনিটে কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীকে দেখার জন্য সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন অগণিত কর্মী-সমর্থক। তাঁদের হাতে ছিল দলের পতাকা, রঙিন বেলুন। মিছিলটি যখন আলিপুরের সার্ভে বিল্ডিংয়ের দিকে রওনা দেয়, তখন গোটা এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মিছিলে তৃণমূল নেত্রীর সঙ্গে পা মেলান কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তাঁর স্ত্রী ও কন্যা, মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন ৮ জন স্থানীয় কাউন্সিলর সহ দলের নেতা সন্দীপ বক্সী প্রমুখ।

আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছে মনোনয়নপত্র দাখিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তাঁর মনোনয়নের অন্যতম প্রস্তাবক ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত (রুবি) হাকিম। মনোনয়ন প্রক্রিয়া শেষে বাইরে বেরিয়ে সেখানে অপেক্ষারত জনতার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি।

মনোনয়ন জমা দিয়ে এসে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমার ধর্ম, কর্ম, আন্দোলন সব ভবানীপুরে। এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম। আমি চাই ভবানীপুরের পাশাপাশি রাজ্যের ২৯৪টি কেন্দ্রেই মানুষ তৃণমূল প্রার্থীকে জয়ী করুন।’ তবে এদিনও এসআইআর (SIR) প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া নিয়ে উষ্মাপ্রকাশ করতে দেখা যায় তাঁকে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ঝোড়ো প্রচার শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবারও রাজ্যে একাধিক নির্বাচনি সভা করেছেন তিনি। এদিন মনোনয়ন পেশের পর ফের তাঁর নির্ধারিত নির্বাচনি সভা রয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Lebanon | মানচিত্রে আছে, বাস্তবে আর নেই? দক্ষিণ লেবাননের একের পর এক গ্রামকে ‘ধূলিসাৎ’ করছে ইজরায়েলি সেনা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মানচিত্র খুললে গ্রামগুলোর নাম এখনও...

Chandra Bose | তৃণমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, দিলেন ‘ভুল সংশোধন’-এর বার্তা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটয়ে অবশেষে...

Mamata Banerjee Rally | ‘এসআইআর হলো বড় স্ক্যাম, স্লো ভোটিং বিজেপির প্ল্যান’, খণ্ডঘোষের সভা থেকে তোপ মমতার

বর্ধমান: বিধানসভা নির্বাচনের আবহে এবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয়...

Mamata Banerjee Asansol Rally | ‘বিজেপিকে উৎখাত করে তবেই দিল্লি যাব’, ভোটারদের অধিকার রক্ষায় হুঙ্কার মমতার

আসানসোল: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই আসানসোলের শিল্পাঞ্চলে রাজনৈতিক পারদ...