শিলিগুড়ি: তিন দিনের সফরে সোমবার উত্তরবঙ্গে পৌছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি দুপুর ২টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে নামেন। সেখান থেকে সোজা চলে যান দীনবন্ধু মঞ্চে সেখানে নর্থ বেঙ্গল বিজনেস সামিটে যোগ যোগ দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে সরাসরি শিল্প স্থাপণের সমস্য ও সম্ভাবনা নিয়ে কথা হয় তাঁর। উত্তরবঙ্গ বিজনেস সামিটে উত্তরবঙ্গের একাধিক বণিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা যোগ দিয়েছেন।
কলকাতায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের পর মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য শিল্প স্থাপনে উত্তরবঙ্গের বিভিন্ন সম্ভাবনাগুলিকে কীভাবে আরও বেশি করে কাজে লাগানো যায় সেটা নিশ্চিত করা। আগামীকাল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানেও সরকারের উন্নয়নমূলক একাধিক কর্মসূচির মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। পরশু ২১ মে উত্তরবঙ্গের জেলাগুলির কাজকর্ম কেমন চলছে, কোথায় কোথায় সমস্যা আছে, কীভাবে তা মেটানো যায় সামগ্রিক ভাবে সমস্ত কিছু নিয়েই মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করবেন।



