বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

CM Mamata Banerjee | এসআইআর মামলায় সরাসরি ময়দানে দিদি! আজ সুপ্রিম কোর্টে সওয়াল করবেন ‘উকিল’ মমতা?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনা কি শেষমেশ বাস্তবে রূপ পেতে চলেছে? বুধবার কি ভারতের সর্বোচ্চ আদালতে আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এসআইআর (SIR) মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) মমতার (CM Mamata Banerjee) সওয়াল করার সম্ভাবনা নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের (TMC) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে।

তৃণমূলের শেয়ার করা ওই ছবিতে দেখা যাচ্ছে, সাদা শাড়ি আর আইনজীবীর কালো কোট পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি দিয়ে উঠছেন এক মহিলা। ক্যাপশনে লেখা, ‘বিজেপির আছে মিথ্যে মামলার জাল, জনগণের উকিল হয়ে দিদিই সামলাচ্ছেন বাংলার হাল।’ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও সেই ছবি শেয়ার করে লিখেছেন, ‘জয় বাংলা’।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে আজ এই মামলার শুনানি। তালিকায় তৃণমূল সাংসদদের মামলার পাশাপাশি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা পিটিশনটিও রয়েছে। মোট ২১, ৩৬ এবং ৩৭ নম্বর তালিকায় থাকা মামলাগুলির শুনানি একসঙ্গেই হওয়ার কথা।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ক্লিয়ারেন্স ইতিমধ্যেই মিলেছে। আইনজীবীর পোশাকে তিনি সওয়াল করবেন কি না, সেই প্রশ্নে মমতা নিজে মুখে কিছু না বললেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, ‘আবার নাটক করবেন।’

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় আইন পাস করেছেন এবং বার কাউন্সিলের সদস্যও ছিলেন। আগেও একাধিকবার তিনি প্রয়োজনে আদালতে সওয়াল করার হুঁশিয়ারি দিয়েছিলেন। আজ যদি তিনি সত্যিই বিচারপতির সামনে দাঁড়ান, তবে তা ভারতীয় বিচারব্যবস্থা ও রাজনীতির ইতিহাসে এক ‘ঐতিহাসিক’ অধ্যায় হয়ে থাকবে। এখন দেখার, কালো কোটে ‘জনগণের উকিল’ মমতা ঠিক কী বার্তা দেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Bangladesh President | সরতে চান সাহাবুদ্দিন! বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির পদে কি ইউনূস?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে...

India VS Netherlands | শূন্যের হ্যাটট্রিক অভিষেকের, শিবম-হার্দিকের ঝড়ে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ম্যাচটি (India VS Netherlands) ছিল...

CPIM | সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে উঠল প্রতীক উর প্রসঙ্গ! কী সিদ্ধান্ত নিল দল?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আলিমুদ্দিন স্ট্রিটের অন্দরে এখন এক...

Gas Explosion Nigeria | নাইজেরিয়ার খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ; মৃত অন্তত ৩৮ শ্রমিক, আশঙ্কাজনক বহু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় মালভূমি রাজ্যে (Plateau...