CM Mamata Banerjee | ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরদিনই রাজপথে মমতা, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মেগা মিছিল কলকাতায়

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রাজপথে নেমে রাজনৈতিক কর্মসূচি শুরু করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার রান্নার গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির (LPG Price Hike) প্রতিবাদে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এক বিশাল পদযাত্রার নেতৃত্ব দেন তিনি। যদিও এই কর্মসূচিটি পূর্বনির্ধারিত ছিল, তবে ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক পরের দিনই তাঁর এই সক্রিয়তা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশে রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত রাজ্যের প্রশাসনিক ও পুলিশ মহলে একাধিক রদবদল ঘটেছে। তার মধ্যেই মুখ্যমন্ত্রী এই মিছিলে (Kolkata Rally) সামিল হয়ে কেন্দ্র বিরোধী সুর আরও চড়া করেন। এদিনের পদযাত্রায় মমতার পাশে তৃণমূলের ‘মহিলা ব্রিগেড’-এর সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলে অংশ নেওয়া অনেক নেত্রী ও কর্মীর মাথায় ছিল রান্নার গ্যাসের প্রতীকী সিলিন্ডার।

মিছিলের একেবারে সামনের সারিতে তৃণমূলনেত্রীর সঙ্গে ছিলেন বিরবাহা হাঁসদা, সায়নী ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য ও নয়না দাসের মতো প্রথম সারির মহিলা নেতৃত্ব। গত সপ্তাহেই এসআইআর ইস্যুতে ধর্মতলার মেট্রো চ্যানেলে টানা পাঁচ দিনের ধর্না কর্মসূচি শেষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মিছিল থেকে মূল্যবৃদ্ধির পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় বঞ্চনা ও সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সরব হয়ে নির্বাচনী প্রচারের আবহে বাড়তি উত্তাপ যোগ করলেন তৃণমূলনেত্রী।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...

PM Narendra Modi | নারীর অধিকার কেড়ে নিয়ে উল্লাস বিরোধীদের! জাতির উদ্দেশে ভাষণে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ করানো যায়নি মহিলা...

Strait of Hormuz | হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি ইরানের! রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীতে (Strait of Hormuz)...