‘৭ দিন ট্রেনিং দাও….!’ পুলিশে নিয়োগ ৩ মাসেই শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে পুলিশে নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে এক বৈঠকে পুলিশ নিয়োগে ৬ মাসের প্রশিক্ষণের জায়গায় আপাতত ৭ দিনের প্রশিক্ষণ দিয়ে পুলিশ স্টেশনে পাঠানোর কথা বলেন মুখ্যমন্ত্রী। পরে ২১ দিন ফিল্ডে কাজের পাশাপাশি ৭ দিন করে ট্রেনিং করানোর কথাও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নির্দেশ দিচ্ছি, আগামী ছয় মাসের মধ্যে রাজ্য পুলিশে সব নিয়োগ করে ফেলতে হবে। ট্রেনিং হিসাবে আগে যেটা ছয় মাসে দিতে, সেটা সাত দিন ট্রেনিং দিয়ে এক একটা পুলিশ স্টেশনে পাঠাও। থানায় ফোর্স বাড়াও। ওখান থেকে ফিল্ড ট্রেনিং দেবে। তখন সেখান থেকে বাকি ট্রেনিংগুলো সপ্তাহে সাত দিন করে কাজে লাগাও, ২১ দিন তুমি ফিল্ডে কাজে লাগাও।’
রাজ্য পুলিশে নিয়োগ নিয়েও দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। বিষয়টি জেনেই এদিন নবান্নে বৈঠকে পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এখানে হাজার হাজার নিয়োগের সুযোগ পরে রয়েছে। কিন্তু একটা ক্যাজুয়েলনেস চলে এসেছে।  চাকরীপ্রার্থীরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে, তাঁদের নিয়োগে দেরি হলে যে অনেক অসুবিধা হয় সেই কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের একাধিক ক্ষেত্রে নতুন রিক্রুটমেন্ট পলিসি তৈরি করে নিয়োগ চালু করে নিয়োগের দাবি রয়েছে।  তাই পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা এড়াতে বিষয়টি সরলীকরন করার ব্যাপারে মতামত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

EPFO | হোয়াটসঅ্যাপেই মিলবে পিএফ-এর যাবতীয় তথ্য! কীভাবে? জেনে নিন… 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের...