Mamata Banerjee | বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিপুল জয়, ‘তারেক ভাই’কে ফুল-মিষ্টি পাঠালেন মমতা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh Election) বড় জয়ের পর বিএনপির (BNP) চেয়ারম্যান তথা হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে (Tarique Rahman) অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই জয় উপলক্ষ্যে শনিবার তারেকের জন্য ফুল ও মিষ্টি পাঠিয়েছেন তিনি। গতকাল ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো এই উপহার গ্রহণ করেন দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমান।

এর আগে বিএনপির জয়ের পর শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিএনপি নেতৃত্বকে শুভেচ্ছা জানান মমতা। তিনি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে লিখেছিলেন, ‘বাংলাদেশের সকল ভাই-বোন ও সাধারণ মানুষকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভনন্দন। আসন্ন রমজান মাসের অগ্রিম মোবারক। এই বিশাল জয়ের জন্য আমার তারেক ভাই, তাঁর দল এবং সহযোগী সকল পক্ষকে অভিনন্দন।’ একইসঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেছিলেন।

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইঙ্গিত মিলেছে দিল্লির বার্তায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার ঘোষিত ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ও তার সহযোগীরা ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এছাড়া জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন জোট ৭৭টি এবং অন্যান্যরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছে। দীর্ঘ রাজনৈতিক পটপরিবর্তনের পর এই নির্বাচন প্রতিবেশী দুই দেশের কূটনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী মঙ্গলবার বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকেও।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Narendra Modi | ১০ টাকার মুড়িতেই কপাল ফিরল বিক্রমের! ‘মোদী-ম্যাজিকে’ রাতারাতি সেলিব্রেটি ঝাড়গ্রামের যুবক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ১২ বছর ধরে ঝাড়গ্রামে...

IPAC | এবার ইডির স্ক্যানারে আই প্যাকের ডিরেক্টর ঋষিরাজ সিং, সোমেই তলব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচন চলাকালীন আই-প্যাকের (IPAC) অন্দরে...

PM Modi Belda Rally | “এবার কিছু জেলায় খাতা খুলবে না তৃণমূল”— নির্বাচনের আগে মোদীর বড় ভবিষ্যদ্বাণী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর মহাযুদ্ধের অন্তিম লগ্নে দাঁড়িয়ে...

Wang Yushi | নেই হাত-পা, তবুও মুখে সুঁই ধরে সেলাই থেকে রান্নাবান্না! ‘সবচেয়ে শক্তিশালী মা’-র গল্পে চোখে জল নেটপাড়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মানুষের ইচ্ছাশক্তির কাছে যে শারীরিক...