‘শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথের জন্মস্থান বলা যায়…’, অমিত মন্তব্য তুলে কটাক্ষ মমতার

শেষ আপডেট:

কলকাতা: রবীন্দ্রজয়ন্তীর সকালেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। আর ঠিক তার পরেই মঙ্গলবার বিকেলে রাজ্য সরকারের কবি প্রণাম অনুষ্ঠান থেকে নাম না করে ‘প্রোপ্যাগান্ডা ছবি’ ও অমিত শা’র পুরোনো মন্তব্য নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, ‘নির্বাচনের প্রয়োজনে শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথের জন্মস্থান বলা যায়। বিদ্যাসগরের মূর্তি ভাঙা যায়। টেলিপ্রম্পটারে লিখে এনে অনেক বড় বড় কথা বলা যায়।’ প্রসঙ্গত, একুশের ভোটের সময়ে শান্তিনিকেতনে গিয়ে অমিত শা বলেছিলেন, ‘কবিগুরুর জন্মস্থানে আসতে পেরে আমি ধন্য হয়ে গিয়েছি।’ যদিও সেসময় তা নিয়ে কম মস্করা হয়নি। এদিন তা নিয়েই কটাক্ষ করলেন মমতা।

পাশাপাশি, এদিন ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের প্রয়োজনে অনেককে পাঁচ টাকায় কেনা যায়।’ মমতার এই বক্তব্য নিয়ে অনেকের মত, বলিউডের অনেকে অভিনেতা, পরিচালকের বিরুদ্ধে যখন গেরুয়া শিবিরের কাছে মেরুদণ্ড বিকিয়ে দেওয়ার অভিযোগ উঠছে তখন মমতা এদিন বোঝাতে যান, পাঁচ টাকা দিয়ে কাউকে কাউকে কিনে নেওয়া হচ্ছে।আর তাঁরাই বিজেপির কল্কেতে তামাক খেয়ে সিনেমা নির্মাণ করে মেরুকরণ, বিভাজনের বিষ ঢালছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...

PM Narendra Modi | নারীর অধিকার কেড়ে নিয়ে উল্লাস বিরোধীদের! জাতির উদ্দেশে ভাষণে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ করানো যায়নি মহিলা...

WB Assembly Election 2026 | জুনে ভোটবাক্স খুললেই বিজেপি চোখে সরষে ফুল দেখবে, জামালপুরে কর্মীদের জয়ের মন্ত্র দিলেন অভিষেক

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026)...