রবিবার, ৮ মার্চ, ২০২৬

CM Mamata Banerjee | ‘ভালোবাসা দীর্ঘজীবী হোক’, রবীন্দ্র-ছোঁয়ায় প্রেমদিবসের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বসন্তের হাওয়ায় এখন প্রেমের মরশুম। আর এই বিশেষ দিনেই রাজ্যবাসীকে এক অনন্য মেজাজে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শনিবার এক্স হ্যান্ডেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টির লাইন উদ্ধৃত করে তিনি ভালোবাসার বার্তা ছড়িয়ে দিলেন। সচরাচর বিভিন্ন উৎসব বা বিশেষ দিবসে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানালেও, প্রেমদিবস বা ভ্যালেন্টাইনস ডে-তে (Valentine’s Day wish) তাঁর এই শুভেচ্ছা বার্তা সম্ভবত এই প্রথম, যা নজর কেড়েছে নেটনাগরিকদের।

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টের শুরুতেই রবিঠাকুরের (Rabindranath Tagore) বিখ্যাত গানের কলি বেছে নিয়েছেন। তিনি লিখেছেন, ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার/ জনমে জনমে যুগে যুগে অনিবার।’ বাঙালির আবেগ আর প্রেম যে রবীন্দ্রনাথ ছাড়া অসম্পূর্ণ, মুখ্যমন্ত্রীর এই পোস্ট যেন আরও একবার সেই ধ্রুব সত্যকেই মনে করিয়ে দিল।

তিনি নিজের পোস্টে আরও লিখেছেন, ‘ভালোবাসা দিবস হল ভালোবাসার সকল রূপ এবং প্রকাশের উদযাপন। ভালোবাসা জাতি, ধর্ম, শ্রেণি এবং ধর্মের ঊর্ধ্বে। ভালোবাসার এই চেতনাই জনসেবার আমার যাত্রাকে পরিচালিত করেছে। জনগণের প্রতি ভালোবাসা, ঝড় সহ্য করার মতো শক্তিশালী, শোনার মতো ধৈর্যশীল এবং ন্যায়বিচার ও মর্যাদার জন্য লড়াই করার মতো সাহসী। ভালোবাসা দিবসের শুভেচ্ছা!’ পোস্টের শেষে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে লিখেছেন, ‘ভালোবাসা দীর্ঘজীবী হোক!’

রাজ্য রাজনীতির ব্যস্ততা এবং প্রশাসনিক গুরুদায়িত্বের মাঝে মুখ্যমন্ত্রীর এই ‘রোম্যান্টিক’ ও মানবিক আবেদন জনমানসে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দিনভর নানা রাজনৈতিক কর্মসূচির ভিড়েও এই পোস্টটি এক পশলা টাটকা বাতাসের মতো কাজ করেছে সোশ্যাল মিডিয়ায়।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...

Adhir Ranjan Chowdhury | গোটা বিষয়টিই পূর্বপরিকল্পিত! রাজ্যপাল ইস্যুতে কেন্দ্র-রাজ্যকে বিঁধলেন অধীর চৌধুরী

বহরমপুর: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বাংলার রাজ্য রাজনীতিতে...

Pratik Ur Rahaman | ‘বাংলার মানুষের ভরসা দিদিই’, মমতার প্রশংসায় পঞ্চমুখ প্রতীক উর, আপ্লুত মুখ্যমন্ত্রী কী বললেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধর্মতলার ধর্নামঞ্চে শনিবার এক অন্য...

Sukanta Majumdar | ক্ষমতায় এলেই জেলায় হবে মেডিকেল কলেজ! পতিরামে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় বড় প্রতিশ্রুতি সুকান্তর

পতিরাম: শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে (Patiram) পৌঁছাল...