Mamata’s Message to Counting Agents | ‘আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব’, কাউন্টিং এজেন্টদের মাঠ না ছাড়ার বার্তা মমতার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের গণনা যত এগোচ্ছে, উত্তেজনার পারদ ততই চড়ছে। এরই মধ্যে গণনায় কারচুপি এবং কেন্দ্রীয় বাহিনীর ‘দাদাগিরি’র অভিযোগে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata’s Message to Counting Agents)। দলীয় কর্মী ও কাউন্টিং এজেন্টদের মনোবল বাড়াতে এদিন এক কড়া বার্তা দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, সূর্যাস্তের পরেই আসল জয় আসবে, তাই কাউকে ভয় না পেয়ে মাটি কামড়ে পড়ে থাকতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, গণনার শুরুতে বিজেপির এগিয়ে থাকা আসলে একটি পরিকল্পিত ছক। তাঁর কথায়, “প্রথম দু-তিন রাউন্ডে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পড়ে দেখাবে। এটা বিজেপির প্ল্যান।” তিনি অভিযোগ করেন, প্রায় ১০০টি জায়গায় গণনা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছে। এমনকি কল্যাণী-সহ বেশ কিছু জায়গায় ইভিএম মেশিনে গড়মিল ধরা পড়েছে বলেও তিনি সরব হন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশন (ECI) ও কেন্দ্রীয় বাহিনীর (Central Force) আঁতাত নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন নিজের ইচ্ছেমতো কাজ করছে এবং কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের অফিস ভাঙচুর ও জোরপূর্বক দখলের মতো ঘটনা ঘটাচ্ছে। রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও তিনি বলেন, “আমাদের পুলিশ টোটালটাই কেন্দ্রীয় বাহিনীর সামনে মাথা নত করে কাজ করছে।”

গণনার মাঝপথে অনেক জায়গায় কর্মীদের মধ্যে হতাশা দেখা দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের উদ্দেশ্যে বলেন, “কাউন্টিং এজেন্ট, কর্মীদের বলবো মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তর পর আপনারা জিতবেন।” তিনি মনে করিয়ে দেন যে, মাত্র ৩-৪ রাউন্ড গণনা হয়েছে, এখনও অনেক রাউন্ড বাকি। ৭০ থেকে ১০০টি এমন আসন আছে যেখানে তৃণমূল জেতার ক্ষমতা রাখে কিন্তু সেই তথ্য সামনে আনা হচ্ছে না বলে তাঁর দাবি।

পরিশেষে তাঁর হুঙ্কার, “কেউ ভয় পাবেন না, আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।” এখন দেখার, নেত্রীর এই বার্তায় গণনাকেন্দ্রের কর্মীরা কতটা উদ্বুদ্ধ হন এবং বিকেলের দিকে বাংলার রাজনীতির ছবিটা সত্যিই পাল্টে যায় কি না।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CM Shuvendu Adhikari | শিক্ষিত যুবসমাজের জন্য সুখবর! রাজ্যে সরকারি চাকরির বয়স বাড়ল ৫ বছর, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে...

CM Shuvendu Adhikari | আগের সব সামাজিক প্রকল্পই জারি থাকবে, নবান্ন থেকে আমজনতাকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক...

CM Shuvendu Adhikari | কথা রাখলেন শুভেন্দু! প্রথম বৈঠকেই বিএসএফ-এর হাতে জমি তুলে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নবান্নে (Nabanna) প্রথম মন্ত্রিসভার বৈঠক...

Shuvendu Adhikari | রাজ্যে আজ থেকেই চালু হল আয়ুষ্মান ভারত, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গ রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্তের...