উত্তপ্ত মণিপুরে মৃত বেড়ে ৫৪, খুন সরকারি আধিকারিক

শেষ আপডেট:

ইম্ফল: ‘মেইতিস’ ও ‘কুকি’ জনজাতি গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত মণিপুর। চারদিন পেরিয়ে গেলেও এখনও তেতে রয়েছে এলাকা। চূড়াচাঁদপুরে চলেছে গুলি। এতে চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়াও রাজধানী ইম্ফলে একজন ট্যাক্স অ্য়াসিট্যান্টকে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃত ওই সরকারি আধিকারিকের নাম লেটমিনথাং হাওকিপ। তাঁর মৃত্যুর ঘটনার কড়া নিন্দা করেছে সরকারি কর্মচারীদের সংগঠন। এখনও পর্যন্ত মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, মণিপুরে অশান্তি শুরু হওয়ার পর থেকেই মেইতিস জনজাতির বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে বাহিনী। শুক্রবার এই প্রক্রিয়া চলার সময় চূড়াচাঁদপুরে গুলি চলে বলে জানা গিয়েছে।

গত বুধবার থেকে ‘মেইতিস’ ও ‘কুকি’ জনজাতি গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। রাজধানী ইম্ফলে কুকিদের বসতি কম। সেখানে তাদের মেইতিসদের হামলার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। উলটো ঘটনা ঘটছে পাহাড়ি এলাকাগুলিতে। সূত্রের খবর, শুক্রবার মেইতিসদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার সময়ই প্রবল বাধার মুখে পড়ে বাহিনী। সেই সময় অসম রাইফেলসের জওয়ানরা গুলি চালায় বলে জানা গিয়েছে।

এলাকাবাসীদের একাংশের দাবি, ওই সময় পরিস্থিতি সামলাতে গুলি চালায় বাহিনী। বিক্ষোভকারীরা মহিলাদের সামনের দিকে রেখেছিলেন। তা সত্ত্বেও বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে, এই ঘটনায় বিবৃতি দিয়েছে অসম রাইফেলস। সেখানে বলা হয়েছে, স্থানান্তকরণ প্রক্রিয়াকে বাধা দিতে ২০০-র বেশি বিক্ষোভকারী জমায়েত হয়েছিল। তাঁদের কোনওভাবেই সরানো যায়নি। ফলে বাধ্য হয়ে গুলি চালাতে হয়।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

More like this
Related

Air India Emergency Landing | মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটি! ১৯০ জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝ-আকাশে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে...

I-PAC Case | সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, ইডির বিরুদ্ধে পুলিশের এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক কাণ্ডে (I-PAC Case) ইডি...

Supreme Court | তদন্তে বাধা ও অসদাচরণের অভিযোগ! রাজীব কুমারকে সাসপেন্ডের দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি ইডির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপ্যাক (I-PAC) তল্লাশি মামলাকে ঘিরে...

Zubeen Garg death | অসমে খুনের মামলা, সিঙ্গাপুরে ‘দুর্ঘটনা’! জুবিন গার্গের মৃত্যু তদন্তে দুই মেরুতে পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় গায়ক জুবিন গার্গের (Zubeen...