গোরুপাচারে সুকন্যাকে জড়ালেন মণীশ কোঠারি, ইডির চার্জশিটে বিস্ফোরক দাবি

শেষ আপডেট:

নিউজ ব্যুরো: গোরুপাচারের টাকা কোথায়, কীভাবে খাটানো হবে, তা ঠিক করতেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাই। জেরায় ইডিকে একথা জানিয়েছেন অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি। চার্জশিটে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

চার্জশিটে ইডি জানিয়েছে, অনুব্রত থাকতেন রাজনীতি নিয়ে। গোরুপাচারের টাকা কীভাবে কাজে লাগাতে হবে, তা প্রথমে জানা ছিল না তাঁর। তখন মনোজ মোহন্ত নামে এক ব্যক্তির সঙ্গে অনুব্রতর পরিচয় করিয়ে দেন মণীশ। ইডি সূত্রের খবর, এএনএম অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড ও নীর ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের নামে টাকা পাচার হয়েছে। আর অনুব্রতকে এই দুটি কোম্পানি কিনতে সাহায্য করেছিলেন মনোজ। এএনএম অ্যাগ্রোকেমের ৭৫ শতাংশ শেয়ার সুকন্যার নামে রয়েছে। আর নীর ডেভেলপার্সে তাঁর শেয়ার ৯১ শতাংশ।

ইডির দাবি, গোরুপাচারের টাকা কীভাবে সাদা করা হবে, পাচারের টাকা কোথায় খাটানো হবে তা সুকন্যাই ঠিক করতেন। সেই সঙ্গে শিব শম্ভু রাইস মিল ও ভোলে বোম রাইস মিলও পরিচালনা করতেন অনুব্রত কন্যাই। যার ফলে গোরুপাচারের সঙ্গে প্রত্যক্ষ যোগ না থাকলেও সুকন্যা তার সুবিধা ভোগ করেছেন বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...