শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Falakata | স্বপ্ন দেখাচ্ছে মণীশ 

শেষ আপডেট:

ফালাকাটা: বাবা, বিধান রায় পরিযায়ী শ্রমিক। বছরভর কেরলে রাজমিস্ত্রির কাজ করেন। মা, পিংকি রায় বাড়ি বাড়ি গৃহপরিচারিকার কাজ করেন। ফালাকাটা (Falakata) খগেনহাটের এই অভাবী পরিবারের সন্তান, বছর তেরোর মণীশ রায় অংশ নেবে জাতীয় স্তরের প্রতিযোগিতায়।

চলতি মাসে স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের জাতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন হবে মধ্যপ্রদেশে। তার আগে শেষমুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত খগেনহাটের চাঁদনিকুড়া জুনিয়ার হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মণীশ। ছোটবেলা থেকেই খেলাধুলোয় ভীষণ আগ্রহী এই কিশোর। পরিবারের আর্থিক সংগতি ছিল না খেলার সরঞ্জাম কিনে দেওয়ার। তবু হাল ছাড়েনি মণীশ। স্থানীয় ক্রীড়া প্রশিক্ষক সাগর রায় তাকে বক্সিং প্রশিক্ষণ দিতে শুরু করেন। পাশাপাশি, অংশগ্রহণ করতে থাকে স্কুল স্তরের প্রতিযোগিতায়। সেপ্টেম্বরে রাজ্য স্তরের প্রতিযোগিতায় চাম্পিয়ন হয়। আর তাতেই খুলে যায় জাতীয় স্তরের ছাড়পত্র।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | পেট খালি, পকেট শূন্য! চার মাস সাম্মানিকহীন শিশুশিক্ষাকেন্দ্রের কর্মীদের বড় আন্দোলনের ডাক

ভাস্কর শর্মা, ফালাকাটা: গত চার মাস ধরে সাম্মানিক পাচ্ছেন...

Dinhata | তিন দশকেও অমলিন স্বাদ, দিনহাটার আবেগে আজও অপ্রতিদ্বন্দ্বী সজলের গরম শিঙাড়া

অমৃতা দে, দিনহাটা: সন্ধেবেলা মানেই আমাদের মন চায় তেলেভাজা,...

Jalpaiguri | ঐতিহ্যের স্বাদ, জলপাইগুড়ির রামদার দোকানের সেই কালজয়ী রসমালাই

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: দুধ ঘন করে জ্বাল দিয়ে ক্ষীর...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...