উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বড় ধাক্কা এল শিবপুর বিধানসভা কেন্দ্রে। এবার আর ঘাসফুল শিবিরের টিকিটে দেখা যাবে না রাজ্যের হেভিওয়েট নেতা তথা ক্রিকেটার মনোজ তিওয়ারিকে। শিবপুরের বিধায়ক তথা রাজ্যের বিদায়ী ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী মনোজের নাম বাদ পড়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। গতবার বিজেপির হেভিওয়েট প্রার্থী রথীন চক্রবর্তীকে ৩২,৬০৩ ভোটের বড় ব্যবধানে হারিয়ে বিধানসভায় পা রেখেছিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক। জয়ের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মন্ত্রিসভায় জায়গা দিয়ে বড় চমক দিয়েছিলেন।তবে এবারে তার জায়গায় শিবপুরের টিকিট পেলেন ড. রানা চ্যাটার্জি।
Manoj Tiwary | শিবপুরে বড় বদল তৃণমূলের: টিকিট পেলেন না মনোজ তিওয়ারি
ছবিঃ সংগৃহীত
শেষ আপডেট:

