মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

Indian Railway | ট্রেন মিস হলেই ভেস্তে যেত বিয়ে! বরযাত্রীদের জন্য বিশেষ করিডর করে পরিস্থিতি সামাল দিল রেল

শেষ আপডেট:

কলকাতা: বরযাত্রীদের সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছে দিতে সাহায্য করে এক অনন্য নজির গড়ল ভারতীয় রেল। এই ব্যবস্থা না করলে হয়ত ভেঙেই যেত বিয়ে।  তাই বরযাত্রীর পরিবারের লোকজন রেলের প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করলেন।  মুম্বই থেকে গুয়াহাটিতে বিয়ে করতে যাচ্ছিলেন বর সহ বরযাত্রীদের একটি দল।  কিন্তু সমস্যা বাধে সময় নিয়ে।  ট্রেন দেরিতে চলায় প্রবল সমস্যার মধ্যে পড়েন তাঁরা।  মুম্বই থেকে ট্রেনে চেপে হাওড়ায় এসে সরাইঘাট এক্সপ্রেসে গুয়াহাটি যাওয়ার কথা ছিল তাঁদের।  সেইমতো গীতাঞ্জলি এক্সপ্রেসে আসছিলেন তাঁরা।  কিন্তু মাঝরাস্তায় প্রায় ঘণ্টা তিনেক লেট করে গীতাঞ্জলি এক্সপ্রেস।  ফলে নির্ধারিত সময়ে হাওড়া স্টেশনে এসে আপ সরাইঘাট এক্সপ্রেস ধরা অসম্ভব ছিল তাঁদের কাছে।  বর ছাড়া ৩৪ জন ছিলেন ওই দলে।  এর মধ্যে অনেক বাচ্চা ও বয়স্ক ব্যক্তিও ছিলেন।
পরিস্থিতি ক্রমশ তাঁদের হাত থেকে বেরিয়ে যেতে দেখে বরযাত্রীদের মধ্যেই চন্দ্রশেখর বাগ বলে এক তরুণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বিষয়টি রেলমন্ত্রককে জানান।  রেলমন্ত্রীকেও ট্যাগ করেন তিনি।  আর তাতেই হয় কাজ।  হাওড়ার ডিআরএম ও সিনিয়ার ডিআরএম-এর নির্দেশে দ্রুত যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়।  সরাইঘাট এক্সপ্রেসকে নির্ধারিত সময়ের বদলে খানিক পরে ছাড়া হয়।  গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে সেটিকে ২১ নম্বর নতুন কমপ্লেক্স থেকে ৯ নম্বর প্ল্যাটফর্মে আনার বিশেষ ব্যবস্থা করা হয়।  তৈরি হয় বিশেষ করিডর।  বরযাত্রীদের মধ্যে বেশ কিছু শিশু ও বয়স্ক যাত্রী থাকায় তাদের জন্য চারটি ব্যাটারিচালিত গাড়ি ও হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়।  ছিলেন রেলের জনা ১৫ জন কর্মীও।  সকলের প্রচেষ্টায় সরাইঘাট এক্সপ্রেসে চাপতে পারেন বরযাত্রীরা।  রেল পুলিশের এই ভূমিকায় আনন্দে ফেটে পড়েছেন বরযাত্রীরা।  চন্দ্রশেখর বলেন, ‘রেল কর্তৃপক্ষ যেভাবে আমাদের সহায়তা করলেন, সারাজীবন মনে রাখব।’

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Berhampore | হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ প্রকল্পঃ ‘টাকার পাহাড়’ গুনতে আনা হল মেশিন!

পরাগ মজুমদার,বহরমপুর: হুমায়ুন কবীরের বাবরি মসজিদ শিলান্যাস ইস্যুকে কেন্দ্র...

Zelenskyy India Visit | পুতিন ফিরতেই জল্পনা তুঙ্গে! ভারতে পা রাখছেন জেলেনস্কি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় ৩ বছর ধরে চলতে...

Balurghat | ট্র্যাক্টর দিয়ে প্রেমিকাকে খুন করে দেহাংশ জমিতে পুঁতে ছিল প্রেমিক, অবশেষে যাবজ্জীবন কারদন্ডের সাজা ঘোষণা গুণধরের

বালুরঘাট: বিবাহ বহির্ভূত সম্পর্কের অবনতিতে ট্র্যাক্টর দিয়ে প্রেমিকার দেহাংশ...

Gangarampur | অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ স্কুলের বিরুদ্ধে! গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

গঙ্গারামপুর: উচ্চমাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের পড়ুয়াদের ফর্ম ফিলাপে অতিরিক্ত টাকা...