এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন দেহ!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণ। মঙ্গলবার দুপুরে আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গুরুতর জখম হয়েছেন আরও সাতজন।

এলাকার একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে এলাকার রাস্তায় ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে বাজি কারখানাটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় একটি বাড়িতে। বেরোতে থাকে ধোঁয়াও। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ইঞ্জিনও।

পুলিশ জানিয়েছে, বাজি কারখানায় বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে। তবে অনেকেরই অনুমান, ওই কারখানায় বাজি তৈরির আড়ালে বোমা তৈরি হত। সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পেছনে অন্য কিছু রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, এই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে দিয়ে তদন্ত করানোর দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে কাঁথির ভগবানপুর-২ ব্লকের ভূপতিনগর থানার নাড়য়াবিলা গ্রামেও বিস্ফোরণ ঘটেছিল। সেই সময় মৃত্যু হয় এক তৃণমূল নেতা সহ তিনজনের। তার আগে পূর্ব মেদিনীপুরেরই পশ্চিম ভাঙনমারি গ্রামে এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। তার জেরে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। জখম হন অনেকে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Weather Update | দিনে প্যাচপ্যাচে গরম, রাতে ঝড়-বৃষ্টির তাণ্ডব! আবহাওয়ার মেজাজ নিয়ে বড় সতর্কতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ আর বৃষ্টির এই লুকোচুরি...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...

Falta TMC Leader Arrested | ভোটের মুখে ফলতায় চরম উত্তেজনা! মাঝরাতে শ্রীঘরে জাহাঙ্গির ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই...

CM Suvendu Adhikari | অভিষেকের ‘গড়ে’ পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে তুমুল চর্চা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চব্বিশের লোকসভা হোক বা ছাব্বিশের...