WB Election 2026 | ‘একলা চলো রে!’ দেহরক্ষীকে বাইকে বসিয়েই ভোট লড়ছেন মাথাভাঙ্গার বিএসপি প্রার্থী

শেষ আপডেট:

ফুলবাড়ি: ভোটের (WB Election 2026) ময়দানে যখন কোটি টাকার গাড়ি আর বিশাল বাইক র‍্যালির দাপট, তখন এক সম্পূর্ণ উল্টো ছবি ধরা পড়ল কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙ্গায় (Mathabhanga)। কর্মী-সমর্থক নেই, নেই কোনো বিলাসবহুল প্রচার গাড়িও। রবীন্দ্রসঙ্গীতকে পাথেয় করে নিজের বাইকে দেহরক্ষীকে বসিয়েই নির্বাচনী প্রচারে চষে বেড়াচ্ছেন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বহুজন সমাজ পার্টির (BSP) প্রার্থী মৃত্যুঞ্জয় বিশ্বাস।

মাথাভাঙ্গা-২ ব্লকের ফুলবাড়ি বাজার এলাকার বাসিন্দা ৩৬ বছর বয়সী মৃত্যুঞ্জয় পেশায় একজন কৃষক। সকালে মাঠে কাজ সেরে, সময় সুযোগ মতো বাইক নিয়ে বেরিয়ে পড়ছেন জনসংযোগে। গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী হলেও, এবার বিধানসভার টিকিট পাওয়া তাঁর কাছে বড় পাওনা।

বড় দলগুলোর জাঁকজমকপূর্ণ প্রচারের মাঝে মৃত্যুঞ্জয়ের এই সাদাসিধে প্রচার এখন স্থানীয় মানুষের মুখে মুখে। অনেকের মতে, ভোটের ফল যাই হোক, ফুলবাড়ি থেকে একজন প্রার্থী পাওয়া এবং তাঁর লড়াইয়ের এই জেদ প্রশংসা করার মতো। প্রার্থী মৃত্যুঞ্জয় বিশ্বাসের কথায়, “আমি কৃষক মানুষ, চার চাকার গাড়ি নেই। আমাদের দল দলিত ও শোষিত মানুষের জন্য লড়ে। তাই বাইকেই দেহরক্ষীকে নিয়ে মানুষের দুয়ারে যাচ্ছি।”

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Balurghat | বালি পাচারের গাড়িতে গেরুয়া পতাকা! সিন্ডিকেটের ‘রংবদল’ ঘিরে শোরগোল

সুবীর মহন্ত, বালুরঘাট: এ যেন এক অভিনব রং বদল।...

Buniadpur | চিনা ভাষায় স্ত্রীর নাম! বুড়িমায়ের পুজোয় বুনিয়াদপুরে ঐতিহ্যের সঙ্গে মিশল আধুনিকতার ছোঁয়া

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর লোকবিশ্বাসকে ঘিরে সোমবার...