Mathabhanga News | মাথাভাঙ্গায় সুটুঙ্গা নদীর পাড়ে বেআইনি বৃক্ষছেদন! অভিযুক্ত স্থানীয় ক্লাব, শুরু তদন্ত

শেষ আপডেট:

মাথাভাঙ্গা : ছুটির দিনের সুযোগ নিয়ে মাথাভাঙ্গা শহরের ৯ নম্বর ওয়ার্ডের পঞ্চাননপাড়া এলাকায় সুটুঙ্গা নদীর ধারে সেচ দপ্তরের জমি থেকে একটি বড় গাছ কেটে ফেলার অভিযোগ উঠল স্থানীয় একটি ক্লাবের বিরুদ্ধে (Mathabhanga News)। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কেটে ফেলা গাছের লগগুলি উদ্ধার করে মাথাভাঙ্গা রেঞ্জ অফিসে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি জমি থেকে নিয়ম বহির্ভূতভাবে গাছটি কাটা হয়েছে। অভিযোগ পেয়েই বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাঠের লগগুলো বাজেয়াপ্ত করেন। বনবিভাগের মাথাভাঙ্গা রেঞ্জ অফিসার সুদীপ দাস জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, অভিযুক্ত ক্লাবের এক সদস্য স্বীকার করেছেন যে, ক্লাবঘরের নির্মাণকাজের জন্য গাছটি কাটা হয়েছে, তবে এর জন্য আগে থেকে কোনো প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিতা রায়। পরিবেশপ্রেমী সংগঠন ‘ট্রি-কেয়ার’-এর পক্ষ থেকেও দোষীদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ঘটনার বিস্তারিত তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

IPL | রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে হারাল হায়দরাবাদ: অভিষেকের রেকর্ড বিধ্বংসী ফিফটি, লিগ টেবিলের সেরা চারে সানরাইজার্স

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে...

Patiram | ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত পতিরাম, উপড়ে পড়ল বহু গাছ

বিশ্বজিৎ প্রামাণিক,পতিরাম: শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই ঝড়ের...

Phansidewa | অনুমতি ছাড়াই তৃণমূলের পথসভা! পুলিশি মদতের অভিযোগে সরব বিজেপি, ঘেরাও থানা

ফাঁসিদেওয়া: অনুমতি না থাকা সত্ত্বেও তৃণমূলের পথসভা (TMC Rally)...

WB Assembly Election 2026 | জুনে ভোটবাক্স খুললেই বিজেপি চোখে সরষে ফুল দেখবে, জামালপুরে কর্মীদের জয়ের মন্ত্র দিলেন অভিষেক

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026)...