WB Election Result 2026 | মাথাভাঙায় তৃণমূল নেতার বাড়িতে হামলা! কাঠগড়ায় বিজেপি

শেষ আপডেট:

পারডুবি: বিধানসভা নির্বাচনে (WB Election Result 2026) বিজেপির (BJP) জয়ের ট্রেন্ড আসতেই তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের পারডুবি এলাকা। পারডুবি গ্রাম পঞ্চায়েতের লালন পাড়া সংলগ্ন এলাকায় এক তৃণমূল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি শিবির।

স্থানীয় সূত্রের খবর, নির্বাচনের ফলাফল এবং বিজেপির জয়ের খুশিতে এলাকায় বিজয় উল্লাস শুরু করেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময়ই এলাকার তৃণমূল নেতা পরিমল মণ্ডলের বাড়িতে অতর্কিত হামলা চালায় একদল দুষ্কৃতী। পরিবারের দাবি, হামলাকারীরা বাড়ির বেড়া ভেঙে দেয় এবং ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার খবর পেয়েই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, পারডুবির ১১ মাইল সংলগ্ন এলাকাতেও অশান্তির খবর পাওয়া গিয়েছে। জহরুল মিয়া নামে এক ব্যক্তির অভিযোগ, তাঁর বাড়ি ও দোকান লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। বাড়ির সামনে রাখা একটি আর্থমুভার বা জেসিভি (JCV) গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ক্ষতিগ্রস্ত জহরুল মিয়া ইতিমধ্যেই পুলিশকে বিষয়টি জানিয়েছেন। তৃণমূলের তোলা এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপির জেলা সহ-সভাপতি প্রতাপ সরকার জানান, “বিজেপির জয়জয়কারে তৃণমূল উন্মাদ হয়ে গিয়েছে। আমাদের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এই ধরনের ঘটনার খবর আমাদের জানা নেই। তৃণমূল মিথ্যে অভিযোগ করছে।”

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে কোনো অশান্তি যাতে না ছড়ায়, তার জন্য এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | ভোটের প্রচারের ‘উস্কানি’ ও অমিত শা-কে ‘হুমকি’-র অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের FIR!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৬ সালের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের...

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

NEET-UG 2026 | নিট প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ রসায়নের অধ্যাপক! পুণে থেকে গ্রেপ্তার ‘কিংপিন’ কুলকার্নি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে তোলপাড় ফেলা ডাক্তারি প্রবেশিকা...

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...