Matigara | মাটিগাড়ায় রবিনসন স্ট্রিটের ছায়া! স্ত্রীকে খুনের পর লাশের সঙ্গেই রাত্রিযাপন, গ্রেপ্তার ‘ঘাতক’ স্বামী

শেষ আপডেট:

শিলিগুড়ি: স্ত্রীকে নৃশংসভাবে খুন করে (Murder) মৃতদেহের সঙ্গে রাত কাটানোর পর পুলিশকে ফোন করে স্বীকারোক্তি! মাটিগাড়া থানা এলাকার (Matigara) শিবমন্দিরের এই ঘটনায় কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া দেখছে পুলিশ। অভিযুক্ত স্বামী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে মালদা থেকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ (Man Arrested)। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, গত বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ মাটিগাড়া থানায় একটি ফোন আসে। আর ফোন তুলতেই ওপার থেকে বলা হয়, ‘আমি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় বলছি। আমি আমার স্ত্রীকে খুন করেছি। ছেলেকে মালদার দিদা বাড়িতে রাখতে যাচ্ছি। স্ত্রীর দেহ রয়েছে শিবমন্দিরের হালের মাথার একটি ফ্ল্যাটে।’ এরপরই তড়িঘড়ি শিবমন্দিরের ওই ফ্ল্যাটে পৌঁছায় পুলিশ। সেখান থেকে কম্বল জড়ানো অবস্থায় পচন ধরা দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, মৃত তরুণীর নাম দেবলীনা বন্দ্যোপাধ্যায়। তিনি মাটিগাড়ার এক প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্তত দু-তিন দিন আগে শ্বাসরোধ করে দেবলীনাদেবীকে খুন করা হয়েছে। খুনের পর মৃতদেহের সঙ্গেই এক ঘরে রাত কাটিয়েছিলেন অভিযুক্ত অনিন্দ্য। রবিনসন স্ট্রিট কাণ্ডের মতো দীর্ঘক্ষণ লাশের সঙ্গে সময় কাটানোর এই মানসিকতায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার নেপথ্যে থাকা সঠিক কারণ খতিয়ে দেখছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

IPL | রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে হারাল হায়দরাবাদ: অভিষেকের রেকর্ড বিধ্বংসী ফিফটি, লিগ টেবিলের সেরা চারে সানরাইজার্স

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে...

Patiram | ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত পতিরাম, উপড়ে পড়ল বহু গাছ

বিশ্বজিৎ প্রামাণিক,পতিরাম: শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই ঝড়ের...

Phansidewa | অনুমতি ছাড়াই তৃণমূলের পথসভা! পুলিশি মদতের অভিযোগে সরব বিজেপি, ঘেরাও থানা

ফাঁসিদেওয়া: অনুমতি না থাকা সত্ত্বেও তৃণমূলের পথসভা (TMC Rally)...

WB Assembly Election 2026 | জুনে ভোটবাক্স খুললেই বিজেপি চোখে সরষে ফুল দেখবে, জামালপুরে কর্মীদের জয়ের মন্ত্র দিলেন অভিষেক

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026)...