West Bengal Election 2026 | মালতীপুরে মৌসম নুর হেভিওয়েট প্রচার, ভাকরি অঞ্চলে কংগ্রেস প্রার্থীর রোড-শো ঘিরে তুঙ্গে উন্মাদনা

শেষ আপডেট:

সামসী: ভোটের রণডঙ্কা বাজতেই মালতীপুর বিধানসভা (Malatipur Assembly) কেন্দ্রে প্রচারের ঝাঁজ বাড়ালেন জাতীয় কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর (Mausam Benazir Noor)। শনিবার চাঁচল-২ নম্বর ব্লকের ভাকরি অঞ্চলে ম্যারাথন বাইক র‍্যালি ও রোড-শোয়ের মাধ্যমে কার্যত ভোটপ্রচারে ঝড় তুললেন তিনি (West Bengal Election 2026)

এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভাকরি অঞ্চলের একের পর এক গ্রামে ঘুরে জনসংযোগ করেন মৌসম। মালদার রূপকার প্রয়াত গনিখান চৌধুরীর ভাগ্নীকে একনজর দেখতে গ্রামগুলিতে মানুষের ঢল নামে। হুডখোলা গাড়িতে চেপে মৌসম গ্রামে ঢুকতেই স্থানীয় মহিলারা বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে হাত নেড়ে তাঁকে অভিবাদন জানান। বহু জায়গায় উৎসাহী সাধারণ মানুষ ও কংগ্রেস কর্মীরা তাঁকে মালা পরিয়ে এবং করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন। হুডখোলা গাড়ি থেকেই গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন তিনি।

প্রচার শেষে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে মৌসম নূরের গলায়। তিনি বলেন, “ভাকরি অঞ্চলের মানুষের কাছ থেকে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছেন, তাতে জয় নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। মানুষ বুঝেছেন কংগ্রেস মানেই উন্নয়ন আর আবেগ, আর সেই আবেগই এবার মালতীপুরে ফিরে আসবে।”

এদিনের এই দীর্ঘ পরিক্রমা এবং জনসংযোগ কর্মসূচি মালতীপুরের রাজনৈতিক লড়াইয়ে কংগ্রেস শিবিরকে অনেকটাই অক্সিজেন জোগাল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | দিল্লির কাছে হার পঞ্জাবের, টানা ৪ ম্যাচে পরাজয় শ্রেয়সদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে বড়...

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...