Tea Leaf Price Issue | দাম কমছে খেয়ালখুশি মতো! ময়নাগুড়িতে রাস্তা জুড়ে চা পাতা ফেলে বিক্ষোভে চাষীরা

শেষ আপডেট:

অভিরূপ দে, ময়নাগুড়ি: কাঁচা চা পাতার ন্যায্য দামের দাবিতে রণক্ষেত্র হয়ে উঠল ময়নাগুড়ি (Mainaguri)। বুধবার সকালে রামসাই-ময়নাগুড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় ক্ষুদ্র চা চাষী ও পাইকাররা (Tea Growers Protest)। দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

চাষীদের প্রধান অভিযোগ বটলিফ কারখানাগুলির একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে। তাঁদের দাবি, কারখানাগুলি দিনে একাধিকবার পাতার দাম পরিবর্তন করছে (Tea Leaf Price Issue)। সকালে প্রতি কেজি পাতার দাম ২০ টাকা থাকলেও, বিকেলের দিকে তা কমিয়ে মাত্র ৭-৮ টাকা করে দেওয়া হচ্ছে। এর ফলে চাষীদের উৎপাদন খরচটুকুও উঠছে না। পাশাপাশি কারখানাগুলির ওজন করার কাঁটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন চাষীরা। তাঁদের আরও অভিযোগ, শুকনা পাতার নাম করে প্রতি কুইন্টালে ৭ কেজি করে পাতা অন্যায্যভাবে কেটে নেওয়া হচ্ছে।

এদিন ক্ষুব্ধ চাষীরা রামসাই-ময়নাগুড়ি সড়কের ওপর কাঁচা চা পাতা ছড়িয়ে দিয়ে পথ অবরোধ করেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল থমকে যায়। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। খবর পেয়ে ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে কয়েক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, দিনে একবার যে দাম নির্ধারিত হবে, সারা দিন সেই একই দামে পাতা কিনতে হবে কারখানাগুলিকে। ওজনে কারচুপি এবং অন্যায্য ছাড় বন্ধ করতে হবে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র চা শিল্পকে বাঁচাতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ময়নাগুড়ির প্রান্তিক চাষীরা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar)...