Mbappe| পিএসজি প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতায় খুশি এমবাপে

শেষ আপডেট:

মিউনিখ, ৮ জুন : আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) জেতার জন্য পিএসজি ছেড়েছিলেন এমবাপে( Mbappe) তাঁর রিয়াল মাদ্রিদে (Real Madrid) যোগ দেওয়া নিয়ে বিগত কয়েক বছরে উত্তাল হয়েছিল ফরাসি ফুটবল (French football) মহল। অনেক টালবাহানার পর এমবাপে এই মরশুমের শুরুতে ফ্রি ট্রান্সফারে রিয়ালে যোগ দেন।

কিন্তু রিয়ালে যোগ দিয়েও চ্যাম্পিয়ন্স লিগ জেতার সৌভাগ্য হয়নি এমবাপের। উলটে তাঁর প্রাক্তন দল পিএসজি প্রথমবারের জন্য ইউরোপ সেরার খেতাব জিতেছে। অবশ্য প্রাক্তন দল চ্যাম্পিয়ন হওয়ায় খুশি এমবাপে। তিনি বলেছেন, ‘পিএসজি চ্যাম্পিয়ন হওয়ায় আমি খুব খুশি। ওরা যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে। আমি যখন ছিলাম, পিএসজি তখন অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে। ওই সময় আমরা চ্যাম্পিয়ন্স লিগের সবকটি ধাপ পার করেছিলাম। কিন্তু ফাইনালে (final) জয় পাইনি।’ তিনি আরও যোগ করেন, ‘আমার মনে পড়ছে না, এর আগে কখনও পিএসজি ৫-০ ফলে এগিয়ে ছিল। এই মুহূর্তে ওরা ইউরোপের (Europe) সেরা দল। পিএসজিকে হারাতে এখন সব দলই মুখিয়ে থাকবে।’

গত মরশুমে পিএসজির সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপে। এই মরশুমে তাঁকে ছাড়াই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এই নিয়ে কোনও আক্ষেপ অবশ্য নেই ফরাসি অধিনায়কের। এমবাপে বলেছেন, ‘আমাকে ছাড়াই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এটা ভালো দিক। তবে এই নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। আমার মনে হয়, প্রত্যেকের কেরিয়ারে এই ধরনের চ্যালেঞ্জ আসে। সেইগুলিকে কাটিয়ে উঠতে হবে।’

ব্যালন ডি’অরের জন্য স্বদেশীয় উসমান ডেম্বেলেকে সমর্থন করছেন এমবাপে। তিনি বলেছেন, ‘ব্যালন যুদ্ধে আমার ভোট ডেম্বেলেকে। এটা জলের মতো পরিষ্কার।’

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

IPL | আইপিএলে ‘রিল’ সংস্কৃতিতে কোপ বিসিসিআই-এর! কড়া নজরদারিতে ক্রিকেটার ও ধারাভাষ্যকারেরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) গ্ল্যামার আর ক্রিকেটের...

French Open | ফরাসি ওপেন বয়কটের হুঁশিয়ারি সিনারদের

রোম: ফরাসি ওপেন (French Open) শুরুর আগেই চড়ছে প্রতিবাদের...

IPL | ক্রুণালের কলার ধরে ধাক্কা পুরানের

লখনউ: চার ম্যাচ পর জয়ের মুখ দেখেছে লখনউ সুপার...

Finn Allen | পরিশ্রমের ফল পেলাম : অ্যালেন

নয়াদিল্লি: ৩৭, ২৮, ৬, ৯, ১, ২৯। কলকাতা নাইট...