কুস্তিগিরদের নিয়ে প্রশ্ন করতেই দৌড়ে পালালেন মন্ত্রী! খোঁচা কংগ্রেসের

শেষ আপডেট:

নয়াদিল্লি: গঙ্গায় নিজেদের পদক বিসর্জন দিতে চলেছিলেন কুস্তিগিররা। পুলিশি নিগ্রহের পর ক্ষোভে, অপমানে ফুঁসছেন তাঁরা। শেষ পর্যন্ত কৃষক নেতা নরেশ টিকায়েতের হস্তক্ষেপে তাঁরা স্থগিত রাখেন পদক বিসর্জন। তিনি সমস্যা সমাধানে পাঁচদিন সময় চেয়েছেন সাক্ষী মালিকদের কাছে। একদিকে যখন কুস্তিগিররা প্রতিবাদ জানাচ্ছেন, অন্যদিকে তাঁদের আন্দোলন নিয়ে প্রশ্ন করতেই ‘পালিয়ে বাঁচলেন’ মোদি সরকারের এক মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভিডিও পোস্ট করে কটাক্ষ করেছে কংগ্রেস।
ভিডিও’তে ব্যঙ্গর ছলে ক্যাপশানে লেখা, মহিলা কুস্তিগিরদের ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীর ঝাঁঝাল প্রতিক্রিয়া।

ভিডিও’তে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীয় মীনাক্ষী লেখি শুরুতে হেঁটে নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন। কিন্তু সাংবাদিকরা কুস্তিগিরদের আন্দোলন নিয়ে প্রশ্ন করতেই মন্ত্রীর হাঁটার গতি বেড়ে যায়। চলতে চলতে বলেন, ‘আইনি প্রক্রিয়া চলছে’। মেডেল ভাসানো, ব্রীজভূষণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মীনাক্ষী কার্যত ছুটতে শুরু করেন। কোনওক্রমে দৌড়ে গিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন।

এদিকে সাক্ষী মালিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিল্লিতে কুস্তিগিরদের সমর্থনে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি এবং কেন্দ্রীয় শাসকদল বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠে আসছে। ব্রিজভূষণকে সরানোর দাবিতে কয়েকদিন ধরে দিল্লির যন্তর মন্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুস্তিগিররা। তাঁকে গ্রেপ্তারের দাবিতে ধর্না দেন তাঁরা। রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় তাঁরা বিক্ষোভ দেখাতে থাকলে জোর করে সাক্ষীদের আটক করা হয়। মিছিল করে নতুন সংসদ ভবনের দিকে তাঁরা ‘মহিলাদের মহাপঞ্চায়েত’ করার জন্য এগোচ্ছিলেন। সেই কারণে আটক করা হয় তাঁদের। জানা গিয়েছে, কুস্তিগিরদের কর্মসূচির অনুমোদন আগেই খারিজ করেছিল পুলিশ। তারপরও তাঁরা বিক্ষোভ দেখাতে গেলে অশান্তির সৃষ্টি হয়। রবিবার সাক্ষীদের টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে তীব্র প্রতিক্রিয়া জানান নীরজ চোপড়া, সুনীল ছেত্রীদের মতো ক্রীড়াবিদরা। এদিকে প্রতিবাদ জানাতে গঙ্গায় নিজেদের পদক বিসর্জনের কথা জানান তাঁরা। পরে কৃষক নেতার হস্তক্ষেপে তাঁরা পদক বিসর্জন স্থগিত রাখেন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...

Professors Election Duty | হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উলটে গেল আগের রায়! অধ্যাপকদের নিয়ে কমিশনের সিদ্ধান্তে সিলমোহর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট মানেই কি কেবল সাধারণ...

Nusrat Jahan | রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা! নুসরতকে তলব করল কেন্দ্রীয় সংস্থা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: র‍্যাশনের গম পাচার নয়, বরং...