Mehul Choksi | ক্যানসারে আক্রান্ত মেহুল চোকসি! জামিন চেয়ে বেলজিয়াম আদালতের দ্বারস্থ আইনজীবী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্যানসারে আক্রান্ত মেহুল চোকসি (Mehul Choksi)। শারীরিক অসুস্থতার কারণে তাঁর জামিনের আবেদন করা হবে বেলজিয়াম আদালতে, সোমবার সংবাদ মাধ্যমের সামনে এ খবর জানালেন চোকসির আইনজীবী বিজয় আগরওয়াল।

ভারতের আদালতে আইনজীবী বিজয় আগরওয়াল আগেই জানিয়েছিলেন মেহুল চোকসি ক্যানসারে আক্রান্ত।  সোমবার বেলজিয়াম থেকে সুইৎজ়ারল্যান্ডে চিকিৎসার জন্য যাচ্ছিলেন চোকসি। কিন্তু তার আগেই বেলজিয়াম পুলিশ চোকসিকে গ্রেপ্তার করে। ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই চোকসির গ্রেপ্তারি এবং প্রত্যর্পণের অনুরোধ করেছিল বেলজিয়ামকে। তাঁর বিরুদ্ধে মুম্বই আদালতের জারি করা দু’টি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বেলজিয়াম পুলিশ এই পদক্ষেপ করে।

২০১৮ সালে ভারত থেকে পালিয়ে যান মেহুল চোকসি। এই বছর ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করা হয়।  ভারত থেকে পালানোর পর দীর্ঘদিন তিনি কাটিয়েছেন ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বারবুডায়। সেখানকার নাগরিকত্বও পেয়েছিলেন। এরপর ভারতের পক্ষ থেকে রেড কর্নার নোটিশ প্রত্যাহার করার পর বিনা বাধায় পৃথিবীর যে কোনও প্রান্তে যেতে পারতেন চোকসি। ২০২৩ সালে তাঁর বেলজিয়ান স্ত্রীর সহযোগিতায় এফ রেসিডেন্সি কার্ড নিয়ে তিনি বসবাস শুরু করেন বেলজিয়ামে। অ্যান্টিগা ও বারবুডা থেকে বেরোনোর পর তাঁকে ভারতে ফেরানোর জন্য সিবিআই, ইডি ফের সক্রিয় হয়েছে। বেলজিয়াম সরকারের সঙ্গে এ বিষয়ে কথাবার্তাও শুরু হয়েছে। চোকসি সেখানকার স্থায়ী নাগরিকত্ব পেয়ে গেলে তাঁকে দেশে ফেরানো আরও কঠিন হয়ে পড়বে।

উল্লেখ্য, সাড়ে ১৩ হাজার কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে ২০১৮ সালে চোকসির বিরুদ্ধে প্রতারণার মামলা করে পিএনবি (India in PNB case)। যার জেরে ওই ব্যাংক কর্তৃপক্ষের অনেক ক্ষতি হয়। এরপর পিএনবি মামলায় মুম্বইয়ের আদালত চোকসির সংস্থার ১৩টি সম্পত্তি নিলামে তোলা হয়।

 

 

 

 

 

 

 

 

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনে নতুন জমানার ছাপ...

Annapurna Bhandar | ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে সংশয়ের অবসান। ১ জুন...