ট্রাকের কেবিনে লুকিয়ে সামগ্রী পাচার! ধৃত বাংলাদেশি

শেষ আপডেট:

চ্যাংরাবান্ধা: পণ্য খালি করে ট্রাকের কেবিনে লুকিয়ে প্রসাধনী সামগ্রী বাংলাদেশে পাচারের অভিযোগে ফের এক চালককে আটক করল বিএসএফ। বুধবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার সীমান্তে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আটক ওই ট্রাক চালকের নাম মহম্মদ সাবু। সে বাংলাদেশের পাটগ্রাম জেলার বাসিন্দা। সে পণ্য নিয়ে ভারতে প্রবেশ করেছিল। চ্যাংরাবান্ধা সীমান্তে পণ্য খালি করে দেশে ফেরার সময় গোপন সূত্রে খবর পেয়ে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় প্রহরারত বিএসএফের ১৫১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা ট্রাকটিতে তল্লাশি চালান। তখনই কেবিনের তলায় বেশ কিছু প্রসাধনী সামগ্রী লুকোনো ছিল বলে বিএসএফ সূত্রে খবর। আটক সামগ্রী ও ট্রাক চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও বিএসএফের তরফে জানানো হয়েছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Weather Update | দিনে প্যাচপ্যাচে গরম, রাতে ঝড়-বৃষ্টির তান্ডব! আবহাওয়ার মেজাজ নিয়ে বড় সতর্কতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ আর বৃষ্টির এই লুকোচুরি...

Falta TMC Leader Arrested | ভোটের মুখে ফলতায় চরম উত্তেজনা! মাঝরাতে শ্রীঘরে জাহাঙ্গির ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই...

CM Suvendu Adhikari | অভিষেকের ‘গড়ে’ পা রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে তুমুল চর্চা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চব্বিশের লোকসভা হোক বা ছাব্বিশের...

Shankar Ghosh | ‘এই শহর আমার কাছে চাঁদের পাহাড়ের মতো’ শিলিগুড়িতে ফিরেই বড় বার্তা শংকরের

শিলিগুড়ি: বিধায়ক পদে শপথ গ্রহণের পর কলকাতা থেকে ঘরের...