চ্যাংরাবান্ধা: ৫ বাংলাদেশি নাগরিককে (Bangladeshi) গ্রেপ্তার করল মেখলিগঞ্জ থানার পুলিশ (Mekhliganj Police Station)। চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে এদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় বাসিন্দা রশিদুল রহমানের বাড়িতে লুকিয়ে ছিলেন এরা। অবৈধভাবে বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার কারণে পুলিশ এদিন রশিদুলের স্ত্রী রাবেয়া বিবিকেও গ্রেপ্তার (Arrest) করে। গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মধ্যে সকলেই লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার বিভিন্ন গ্রামাঞ্চলের বাসিন্দা। এদের নাম মহম্মদ আরিফুল,মহম্মদ রাবিউল ইসলাম, মোঃ সোহাগ, মোঃ রুবেল ইসলাম ও মোঃ লাজু। সীমান্ত রক্ষী বাহিনীর নজর এড়িয়ে এরা কীভাবে ভারতের মূল ভূখণ্ডের ভেতরে চলে এলো সেই প্রশ্ন উঠেছে। মেখলিগঞ্জের এসডিপিও (SDPO) আশীষ পি সুব্বা জানান, এই ঘটনার সঙ্গে জড়িত আরও চার ভারতীয়ের খোঁজ চলছে।
Changrabandha | ৫ বাংলাদেশি নাগরকিককে গ্রেপ্তার করল মেখলিগঞ্জ পুলিশ, আশ্রয় দেওয়ার অভিযোগে ধৃত আরও ১
ছবি নিজস্ব প্রতিনিধির
শেষ আপডেট:

