‘ভালোবেসে মান খুইয়েছি, বিয়ে করবই’, ধর্নায় দাবি প্রেমিকার

শেষ আপডেট:

মেখলিগঞ্জ: ‘যাঁকে ভালোবেসে মান খুইয়েছি, তাঁকেই বিয়ে করব।’ এমনই দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলেন এক যুবতী। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।

ওই যুবতীর দাবি, তাঁর সঙ্গে ওই যুবকের অনেকদিন ধরে প্রেমের সম্পর্ক। ছেলেটি তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি ওই যুবক তাঁকে এড়িয়ে চলছিলেন। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে তিনি ধর্নায় বসেছেন। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন ওই যুবতী। তাঁর কথায়, ‘যাঁকে ভালোবেসে মান খুইয়েছি, তাঁকেই বিয়ে করব।’

যদিও বাড়িতে দেখা মেলেনি প্রেমিকের। ওই যুবকের বাবার দাবি, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। উলটে তিনি যুবতীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হবেন বলে হুমকি দেন। এ নিয়ে অবশ্য এখনও পর্যন্ত মেখলিগঞ্জ থানার পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Balurghat | বালি পাচারের গাড়িতে গেরুয়া পতাকা! সিন্ডিকেটের ‘রংবদল’ ঘিরে শোরগোল

সুবীর মহন্ত, বালুরঘাট: এ যেন এক অভিনব রং বদল।...

Buniadpur | চিনা ভাষায় স্ত্রীর নাম! বুড়িমায়ের পুজোয় বুনিয়াদপুরে ঐতিহ্যের সঙ্গে মিশল আধুনিকতার ছোঁয়া

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর লোকবিশ্বাসকে ঘিরে সোমবার...