Lionel Messi | টানা দ্বিতীয়বার বর্ষসেরা মেসি

শেষ আপডেট:

ওয়াশিংটন: মেজর লিগ সকার ২০২৫ মরশুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এই নিয়ে টানা দ্বিতীয়বার এই পুরস্কার পেলেন আর্জেন্টাইন মহাতারকা। এই বছর ইন্টার মায়ামির হয়ে ৩৪ ম্যাচে ৩৫ গোল ও ২৮ অ্যাসিস্ট করেছেন মেসি। দলকে জিতিয়েছেন এমএলএস কাপ। ২০২৩ সালে মেসি যোগ দেওয়ার পর থেকেই অনন্য ফুটবল খেলছে মায়ামি। আর্জেন্টাইন মহাতারকার হাত ধরে এখনও পর্যন্ত তিনটি ট্রফি জিতেছে তারা। বর্ষসেরার নির্বাচনে মেসি ৭০ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আন্দ্রেস ডায়ার ১১ শতাংশ ভোট পেয়েছেন। এদিকে, গত সোমবার নিজের নামাঙ্কিত অনূর্ধ্ব-১৬ ফুটবল প্রতিযোগিতা ‘মেসি কাপ’-এর উদ্বোধন করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সারা বিশ্বের আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

More like this
Related

BCCI Central Contract | কোহলি-রোহিত জমানার অবসান! বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে বড় ধাক্কা খেতে চলেছেন দুই মহাতারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের পাওয়ার স্ট্রাকচারে (BCCI...

T20 World Cup 2026 | ১৮০ ডিগ্রি ডিগবাজি পাকিস্তানের! বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের জল্পনায় জল ঢালল পিসিবি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup...

T20 World Cup | ‘চাপ দিয়ে লাভ নেই, ভারতে বিশ্বকাপ খেলব না!’ আইসিসি-বিসিসিআইকে স্পষ্ট বার্তা বাংলাদেশের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20...

PSL | পন্থের অর্ধেক দামেই পাকিস্তানের লিগে তৈরি হচ্ছে আস্ত এক একটা দল! টাকার লড়াইয়ে আইপিএলের ধারেকাছেও নেই পিএসএল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে...