শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Lionel Messi | ক্যাম্প ন্যুতে ফিরে আবেগপ্রবণ মেসি

শেষ আপডেট:

বার্সেলোনা: ঘরের ছেলের ঘরে ফেরা। নীল জিনস, বাদামি স্নিকার্স, সাদা-কালো চেক শার্ট এবং তার ওপর ধূসর জ্যাকেট। একেবারে সাধারণ পোশাকে রবিবার রাতে লিওনেল মেসি হাজির হলেন তাঁর একসময়ের ঠিকানা ক্যাম্প ন্যুতে। যার প্রতিটি ঘাস সাক্ষী আর্জেন্টাইন মহাতারকার সম্মোহনী সব কীর্তির।

৫ বছর পর প্রথমবার পা ক্যাম্প ন্যুর ঘাসে পা রেখে স্বভাবতই আবেগপ্রবণ হয়ে পড়েন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন। সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে মেসি লিখেছেন, ‘যে জায়গার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক সেখানে ফিরে এসেছিলাম গতকাল রাতে। অসম্ভব সুখী ছিলাম এখানে।’ এরপরই সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, ‘আপনাদের ভালোবাসায় এখানে নিজেকে পৃথিবীর সুখীতম মানুষ মনে হত। আশা করি একদিন ফিরে আসব। তবে শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়…।’

শেষ ৩ বছর ধরে সংস্কার চলছে ক্যাম্প ন্যুর। কাজ শেষ হলে মেসিকে সম্মান জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার মন্তব্য, ‘এটা মেসির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর একটি সুন্দর উপায়। তবে ২০২৬ সালের শেষের দিকে ক্লাবের নির্বাচন রয়েছে। যদি আমি প্রেসিডেন্ট হই, তবে অবশ্যই মেসিকে ক্যাম্প ন্যুতে সম্মান জানানো হবে।’

Share post:

Popular

More like this
Related

Virat Kohli | বিরাট ইনিংসে মুগ্ধ ফ্লাওয়ার, সুন্দরকে নিয়ে অশ্বীনের কাঠগড়ায় গম্ভীর

নয়াদিল্লি: ব্যাটিং অর্ডারে নমনীয়তা প্রয়োজন। ম্যাচ পরিস্থিতি অনুসারে পরিবর্তনও গুরুত্বপূর্ণ।...

Richa Ghosh | ডব্লিউপিএলের প্রস্তুতি শুরু রিচার

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মাঠে নেমে পড়লেন। হাতে তুলে নিলেন ব্যাট।...

Ravi Shastri | রোকোর সঙ্গে পাঙ্গা নিও না, হুমকি শাস্ত্রীর

নয়াদিল্লি: রোহিত শর্মা ও বিরাট কোহলির হয়ে এবার ব্যাট...

Ruturaj Gaikwad | গম্ভীর-কোহলির কাছে কৃতজ্ঞ রুতুরাজ

ভাইজ্যাগ: ভরসা দেখিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। মাঠে ব্যাটিংয়ের সময়...