উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্টেডিয়ামের টিকিট পাননি? মন খারাপের দিন শেষ। দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিওনেল মেসি যখন ভারতের মাটিতে পা রাখবেন, তখন সেই ইতিহাসের সাক্ষী হতে পারবেন আপনিও—ঘরে বসেই। ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভ (Sony LIV) জানিয়েছে যে, মেসির বহুপ্রতীক্ষিত ভারত সফর বা ‘GOAT Tour’-এর বিশেষ মুহূর্তগুলি তারা সরাসরি সম্প্রচার করবে।
🌟 The Magic of Messi hits India 🇮🇳
Don’t blink, you might miss the G.O.A.T. 🐐
Watch @leomessi ‘s #GOATTourIndia – Streaming LIVE Exclusively on #SonyLIV 🍿#GOATconcert #MessiinIndia
A Satadru Dutta Initiative pic.twitter.com/Ip9Q8cWVoP— Sony LIV (@SonyLIV) December 9, 2025
২০১১ সালের পর ফের ভারতে আসছেন বিশ্বজয়ী এই মহাতারকা। ১৩ ডিসেম্বর ভোরে কলকাতায় পা রাখা দিয়ে শুরু হবে এই হাই-প্রোফাইল সফর, যা শেষ হবে দিল্লিতে। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লি—তিন দিনে চার শহরের এই ঝটিকা সফরে ঠাসা কর্মসূচি রয়েছে এলএমটেনের (LM10)।
আয়োজক সংস্থা ‘ডিস্ট্রিক্ট’ (District) সূত্রে খবর, পুরো সূচি এখনও চূড়ান্ত না হলেও দর্শকরা উপভোগ করতে পারবেন, ৭-এ-সাইড সেলিব্রিটি ফুটবল ম্যাচ, তরুণ প্রতিভাদের নিয়ে বিশেষ মাস্টারক্লাস, রোমাঞ্চকর পেনাল্টি শুটআউট এবং মিউজিক কনসার্ট। ফুটবল রাজপুত্রের এই রাজকীয় সফর ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে টিকিট ফুরিয়ে এলেও, এবার ডিজিটাল স্ক্রিনেই বাঙালির ড্রয়িংরুমে পৌঁছে যাবেন মেসি।

