রবিবার, ৮ মার্চ, ২০২৬

Lionel Messis Event | শতদ্রু জামিনে, রাজীব অবসরে! মেসির দর্শকদের পকেটে কেবল ১৩ ডিসেম্বরের টিকিট আর ফাঁকা প্রতিশ্রুতি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuva Bharati) লিওনেল মেসিকে ঘিরে তৈরি হওয়া নজিরবিহীন বিশৃঙ্খলার (Lionel Messis Event) পর দুই মাস পার হয়ে গেলেও দর্শকদের টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়ে ধোঁয়াশা কাটছে না। গত ১৩ ডিসেম্বর আর্জেন্টাইন মহাতারকাকে একঝলক দেখার আশায় হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটলেও, চূড়ান্ত অব্যবস্থার কারণে নিরাশ হয়ে ফিরতে হয়েছিল ফুটবলপ্রেমীদের। রাজ্যের তৎকালীন পুলিশ ডিজি রাজীব কুমার টাকা ফেরতের আশ্বাস দিলেও, বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত এবং দর্শকরা এখনও রিক্তহস্ত।

তদন্তের স্বার্থে আয়োজক শতদ্রু দত্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রায় ২২ কোটি টাকা ‘ফ্রিজ’ করেছে পুলিশ। বিশেষ তদন্তকারী দল (সিট) আদালতে বার বার দর্শকদের টাকা ফেরতের পক্ষে সওয়াল করলেও আইনি জটিলতায় বিষয়টি আটকে আছে। শতদ্রু দত্ত (Shatadru Dutta) বর্তমানে অন্তর্বর্তী জামিনে মুক্ত এবং কার্যত ‘বেপাত্তা’। তাঁর পক্ষের দাবি, বিচারে দোষী প্রমাণিত হওয়ার আগে টাকা ফেরত দিলে পরোক্ষভাবে অপরাধ স্বীকার করে নেওয়া হবে। এছাড়া টিকিটে ‘নো রিফান্ড’ পলিসির কথাও উল্লেখ করছেন তাঁরা।

অনলাইন সংস্থার মাধ্যমে বিক্রি হওয়া প্রায় ৩৪,৫৭৬টি টিকিট থেকে ২০ কোটি টাকার বেশি সংগৃহীত হয়েছিল। হাওড়ার অনিন্দিতা বেরার মতো অনেক দর্শকই ১৩ থেকে ১৬ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। অনিন্দিতার কথায়, “আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে, তবুও স্মারক হিসেবে টিকিটটা রেখে দিয়েছি।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এই ঘটনায় স্তম্ভিত হয়ে ক্ষমা চেয়েছিলেন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গড়েছিলেন। সিট-এর তদন্তে বিধাননগরের পুলিশ কমিশনার ও কলকাতা পুলিশ কমিশনারের মতো পদস্থ কর্তারা থাকলেও, চার্জশিট পেশ না হওয়ায় বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। বর্তমানে কমিটিও বিষয়টি ‘বিচারাধীন’ বলে এড়িয়ে যাচ্ছে।

মেসি ফিরে গিয়েছেন, পুলিশ কর্তারা অবসরে গিয়েছেন, আয়োজক জামিন পেয়েছেন— মাঝপথে কেবল পড়ে আছে হাজার হাজার সাধারণ মানুষের কয়েক কোটি টাকা আর একরাশ ফাঁকা প্রতিশ্রুতি।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...

Lakshya Sen | অসহ্য যন্ত্রণা উপেক্ষা করে অবিশ্বাস্য জয়! অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে ভারতের লক্ষ্য সেন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোর্টে তখন অসহ্য পেশির টান...

Narendra Modi | ‘সব সীমা ছাড়িয়ে গেছে তৃণমূল…’, রাষ্ট্রপতির ‘অপমানে’ রণংদেহি মোদি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ সফরে এসে খোদ রাষ্ট্রপতির...